বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

বশেমুরবিপ্রবি'র ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন



গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ২৩ বছর পূর্ণ করে ২৪ বছরে পদার্পণ করেছে। তবে অনিবার্য কারণে সীমিত পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোমবার (৮ জুলাই ২০২৪) সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সামসুল আলম। পরে কেক কেটে আনন্দ উদযাপন করে বিশ্ববিদ্যালয় পরিবার।


প্রসঙ্গত, দক্ষিণাঞ্চলে উচ্চশিক্ষার অন্যতম বাতিঘর মহান মুক্তিযুদ্ধের অগ্রনায়ক, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মভিটা গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন প্রণীত হয় ২০০১ সালের ৮ জুলাই। একই বছরের ১৩ জুলাই, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিশ্ববিদ্যালয়টিতে ২০১০ সালের ১৪ ডিসেম্বর প্রথম ভাইস-চ্যান্সেলর নিয়োগ দেয়া হয়। সবশেষ ২ সেপ্টেম্বর ২০২০ চতুর্থ ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব নিয়োগপ্রাপ্ত হন।


বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে ২০১১-২০১২ শিক্ষাবর্ষে ৫টি বিভাগে ১৬০ শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়টির পাঠদান কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বর্তমানে ৩১৪ জন শিক্ষক, ১৫৯ জন কর্মকর্তা ও ২৩৬ জন কর্মচারী কর্মরত আছেন। বিশ্ববিদ্যালয়ে ৩৪টি বিভাগে প্রায় ১০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন রয়েছে।


দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নিরলস কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে প্রকৌশল ও প্রযুক্তি নির্ভর শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করেছে, যে শিক্ষানীতির ফলে তৈরি দক্ষ প্রকৌশলী ও প্রযুক্তিবিদ শুধু দেশের সম্পদই নয় বিশ্বেরও সম্পদ হতে পারে। তাই দক্ষ প্রকৌশলী, প্রযুক্তিবিদ ও অন্যান্য বিষয়ের গ্রাজুয়েট তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টি কাজ করে যাচ্ছে।

Tag
আরও খবর