নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭০০৩ কোটি টাকা ক্ষেতলাল সরকারি মডেল স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা মিরসরাইয়ের বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সমাজসেবক শরফু উদ্দীন মিরসরাইয়ে শাহ সূফী মুফতী মাওলানা ছেরাজুল ইসলাম (র.)-এর পাঠদানের পদ্ধতি শীর্ষক আলোচনা সভা

অসামাজিক কার্যকলাপের অপরাধে শ্রীমঙ্গল মুন ড্রিমস আবাসিক হোটেল থেকে ৩ তরুণ-তরুণী আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের ভানুগাছ রোডের একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অপরাধে ৩জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে  শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান এর নেতৃত্বে পৌরসভার ১ নং ওয়ার্ডের ১০নং ভানুগাছ রোডস্থ (বিজিবি সেক্টর) সংলগ্ন মুন ড্রিমস আবাসিক হোটেলে এক অভিযান পরিচালনা করা হয়। 

এসময় হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের অপরাধে হোটেল ম্যানেজার আব্দুল্লাহ (২৭), সঞ্চিতা পোদ্দার (২৪) এবং ইভা জাহান (২২) নামে এ তিনজকে আটক করে পুলিশ।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায় সন্ধায় মুঠোফোনে বলেন, অভিযান পরিচালনার সময় প্রথমে আমরা হোটেলে মোট ৮জন তরুণ-তরুণীকে দেখতে পাই। এরমধ্যে ৪জন ছেলে এবং ৫জন নারী ছিলেন। তাদের সাথে আলাপকালে জানা যায়, তাদের ৪জনের মধ্যে প্রেমের সম্পর্ক। আর অন্য একজন বর্ডার। পরে তাদের অভিভাবকদের খবর দিয়ে থানায় ডেকে এনে শাসিয়ে অভিভাকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়। অন্য ৩জনের মধ্যে একজন হোটেল ম্যানেজার এবং আরও দুইজন তরুণীকে জিজ্ঞাসাবাদে যথার্থ উত্তর দিতে পারেনি। তাদের কথাবার্তায় সন্দেহজনক হওয়ায় আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে ম্যানেজারসহ দুই তরুণীকে অসামাজিক কার্যকলাপের অপরাধের মামলা রুজু করে দুপুরে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। 

আটককৃতদের পরিচয় জানতে চাইলে ওসি (অপারেশন) তাপস চন্দ্র রায় বলেন, আটককৃত দুইজন নারী আমাদের কাছে তাদের ঠিকানা ঢাকা এবং গাজীপুর বললেও আদালতে গিয়ে অন্য ঠিকানা বলেছে। মূলত তারা আমাদের কাছে সঠিক ঠিকানা বলেনি।

জানতে চাইলে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান মুঠোফোনে জানান, মুন ড্রিমস আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে অভিযোগ পেয়ে হোটেলে অভিযান হোটেলে অভিযান চালানো হয়েছে। এসময় অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে আসামীদের কোর্টে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৩১ মে শ্রীমঙ্গল এই রেস্ট হাউজে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে সুযোগ দেয়ার অপরাধে রেস্ট হাউজের ম্যানেজার ও পরিচালকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং কয়েকজনকে আটক করা হয়।


আরও খবর