বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

ভারতীয় ৪ টন চিনি জব্দ, এক চোরাকারবারী আটক


নোয়াখালীর চাটখিলে পিকআপভর্তি চার টন (৪ হাজার কেজি) ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় মোঃ রিয়াদ হোসেন (৩০) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) ভোরে মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পরানপুর এলাকায় এ ঘটনা ঘটে। মো. রিয়াদ হোসেন চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নোয়াখলা গ্রামের আরিফুর রহমানের ছেলে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পরানপুর এলাকায় অভিযান চালিয়ে ত্রিপল মোড়ানো একটি নীল রঙের পিকআপ আটক করা হয়। পরে ওই গাড়ি থেকে ৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। প্রতি বস্তায় ৫০ কেজি করে চিনি রয়েছে। এ সময় গাড়িসহ চালক মো. রিয়াদ হোসেনকে রক্তাক্ত অবস্থায় আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, চিনিগুলো কুমিল্লা সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে আনা হয়েছে। পরে কুমিল্লার মনোহরগঞ্জ পুলিশের তাড়া খেয়ে গাড়ি নিয়ে তিনি নোয়াখালীর দিকে চলে আসেন। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। পরে বিকেলে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বার্তা প্রেরক

Tag
আরও খবর