নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

ড্রেন ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা সরাতে মাঠে নামলো কক্সবাজার পৌরসভা

চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় ডুবে ছিল কক্সবাজার শহরের নিম্নাঞ্চল। বিশেষ করে টানা বৃষ্টিপাতে হোটেল—মোটেল জোনের প্রধান সড়ক পানিতে তলিয়ে যায়। এতে পর্যটকসহ স্থানীয়রা দুর্ভোগে পড়ে। তাই জলাবদ্ধতা নিরসনে এবার মাঠে নামলেন পৌর মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী।


বুধবার (১০ জুলাই) সকালে হোটেল মোটেল জোনের ‘বি’ ব্লকের গণপূর্ত উদ্যোনের পাশের গলিতে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এসময় ড্রেন ও ফুটপাতের উপর নির্মিত অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি দখলকারীদের অবৈধ স্থাপনা সরাতে কঠোর হুঁশিয়ারী দেওয়া হয়।


উচ্ছেদ অভিযান শেষে মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী সাংবাদিকদের বলেন, আমাদের রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত। এখানে সারা বছর লাখো পর্যটক আসে। পর্যটকেরা যাতে কক্সবাজারকে একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী হিসেবে দেখতে পাই, এ জন্য পর্যটন নগরীকে সাজাতে জাইকা, ব্র্যাক, ব্যবসায়ী ও নেতৃস্থানীয়দের সমন্বয়ে আমরা কাজ করে যাচ্ছি। তাই শহরের জলাবদ্ধতা নিরসনে ড্রেন ও ফুটপাতের উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি। আমরা স্থাপনা নির্মাণকারীদের অনুরোধ করছি, যাতে নালার উপর থেকে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেয়। আর অনুরোধ না মানলে আমরা কঠোর পদক্ষেপ নিব। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।


এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন, ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর এম.এ মনজুর, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল, হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম সিকদার, সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ ও ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় প্লিজ প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার ফারিয়া আলম রিয়া

Tag
আরও খবর