বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

মাদকবিরোধী রচনা প্রতিযোগিতায় প্রথম রাজশাহী কলেজ শিক্ষার্থী রানি

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 15-07-2024 04:15:35 pm

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪ উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত রচনা প্রতিযোগিতায় "গ'' বিভাগে রাজশাহী জেলা পর্যায়ে প্রথম হয়েছে রাজশাহী কলেজ শিক্ষার্থী কুইন রানি।

রবিবার (১৪ জুলাই) সকাল ১০টায় জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক আলোচনাসভা শেষে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

এ সময় তার হাতে সার্টিফিকেট ও উপহার সামগ্রী হিসেবে তুলে দেওয়া হয়। কুইন রানি রাজশাহী কলেজ সমাজকর্ম বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

অনুভূতি প্রকাশ করে কুইন রানী বলেন, আগে কখনো কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম না কিন্তু আমার ডিপার্টমেন্টের স্যার ম্যাম দের অনুপ্রেরণায় প্রথমবার মনে সাহস নিয়ে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম কিন্তু প্রথম স্থান অর্জন করব এটা ভাবিনি । আমার মেসের আপুরাও অনেক অনুপ্রেরণা দেয় এইসব বিষয়ে। সবার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।


আরও খবর