মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

ঢাকার পথে পথে শিক্ষার্থীদের অবরোধ, যানজট

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-07-2024 07:14:44 am

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে ক্যাম্পাসে কর্মসূচি পালনের ঘোষণা থাকলেও ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমে পড়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।


মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার পর আগে থেকেই ঢাকার উত্তরার আবদুল্লাহপুর, বাড্ডার প্রগতি সরণি, বনানী, রামপুরা, মুগদা, বিরুলিয়া, উত্তরার বিভিন্ন সড়ক, যাত্রাবাড়ী এবং মেয়র হানিফ ফ্লাইওভার অবরোধ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।


ফলে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলও। তাতে করে দিনভর যানজট সৃষ্টির শঙ্কা করছে পুলিশের ট্রাফিক বিভাগ।


মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে বাড্ডায় প্রগতি সরণি অবরোধ করে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগের এডিসি এএসএম হাফিজুর রহমান বলেন, এ মুহূর্তে রামপুরা ব্রিজ থেকে বাড্ডা লিংক রোড টু নতুন বাজার রুটে কোনো গাড়ি আসতে পারছে না। এখানে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আছেন। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা বলেন, বনানীর কাকলীতে সড়ক অবরোধ করেছেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তাতে বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।


ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিরুলিয়া, ধউর, আবদুল্লাহপুর, মুগদায় সড়ক অবরোধ করা হয়েছে। ফলে ওইসব এলাকায় যান চলাচল বন্ধ আছে।


বিরুলিয়ায়, ধউর, আবদুল্লাহপুর, উত্তরার সড়কে ছাত্ররা বসে পড়েছে। মুগদায় বসেছিল তবে উঠে গেছে। এখন যানবাহন কিছুটা চলছে, কিন্তু এমন হলে তো দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে।


পুলিশের এই কর্মকর্তা বলেছেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইমপেরিয়াল কলেজের শিক্ষার্থীরা রামপুরা ব্রিজ অবরোধ করায় রামপুরা থেকে আবুল হোটেল হয়ে মালিবাগ চৌধুরীপাড়া পর্যন্ত এবং অন্যদিকে বাড্ডা লিঙ্ক রোড, হাতিরঝিল সড়ক পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে গেছে।


এছাড়া আশুলিয়ায় বেড়িবাঁধ সড়ক, ঢাকা-আশুলিয়া সড়ক, ইসিবি চত্বর থেকে বিমানবন্দর সড়কের কুড়িল বিশ্বরোড, বিমানবন্দর সড়কের এমইএস থেকে কাকলী, মহাখালী বাস টার্মিনাল থেকে সৈনিক ক্লাব পর্যন্ত সড়কে যানজট তৈরি হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগরের ট্রাফিক বিভাগ।পুলিশের ওয়ারি ট্রাফিক বিভাগের ডিসি আশরাফ ইমাম জানিয়েছেন চলমান আন্দোলনের অংশ হিসেবে বেলা পৌনে ১১টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী ও দনিয়াতে মেয়র হানিফ ফ্লাইওভারে উঠান আমার রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা।


তারা ফ্লাইওভারের পাশের সার্ভিস রোডটিও ব্লক করে রেখেছে। ফলে ফ্লাইওভার দিয়ে যান চলাচল বন্ধ আছে। এছাড়া বন্ধ হয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল। পুরো চিটাগাং মহাসড়ক বন্ধ।


যাত্রাবাড়ীতে অবস্থান নিয়েছে দনিয়া কলেজ এবং মাহবুবুর রহমান মহিলা কলেজের শিক্ষার্থীরা।


ওই এলাকায় যানবাহন চলাচলের জন্য ডেমরা দিয়ে ডাইভার্ট করা হচ্ছে বলে জানান যাত্রাবাড়ী জোনের (ট্রাফিক) সহকারী কমিশনার তানজিল আহমেদ।


যা ঘটেছিল : সোমবারের সহিংসতার পর কোটাবিরোধী আন্দোলনকারী ও ছাত্রলীগ ফের পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে।


আগের দিন রাত সাড়ে ৯টায় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে কোটাবিরোধী আন্দোলনকারীরা জানান, মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ৩টায় রাজু ভাস্কর্যসহ দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবেন তারা।


কোটা সংস্কারের এক দফা দাবির পাশাপাশি প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং সোমবারের ঘটনার হামলাকারীদের শাস্তির আওতায় আনার দাবিতে তাদের এ কর্মসূচি।

আরও খবর