অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

নাশকতাকারীরা পার পাবে না, খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে : ডিবি প্রধান

বাসস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 28-07-2024 12:55:31 pm

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতা ও হামলাকারীরা পার পাবে না। জামায়াত-শিবির ও বিএনপির সন্ত্রাসীরা গর্তে লুকিয়ে থাকলেও প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। 

তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে অনেককে ডিবি হেফাজতে আনা হয়েছে। তবে এর মধ্যে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না।

তিনি আজ রোববার রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

অতিরিক্ত কমিশনার হারুন বলেন, কোটা আন্দোলনকে ঘিরে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে জামায়াত-শিবির ও বিএনপির সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে সরকারি গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা ধ্বংস করে দিয়েছে। আমাদের গর্বের মেট্রোরেলে সহিসংতা চালিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনার সঙ্গে অনেকের নাম নম্বর পেয়েছি। নেতৃত্ব প্রদানকারীদের মধ্যে চারজনকে গ্রেফতার করেছি। এঘটনার মূল পরিকল্পনাকারী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবু হান্নান। বাকিদেরও নাম ও নম্বর আমাদের কাছে আছে। তারা কোথায় আছেন, তাদের সন্ধানে ডিবির টিম কাজ করছে।

তিনি আরও বলেন, মেট্রোরেলে হামলা ও অগ্নিসংযোগকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম আল নাসের, বিজয় একাত্তর হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রহমান বিজয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি ফেরদৌস রুবেলকে গ্রেফতার করেছি। 

ডিবি প্রধান বলেন, গত ১৯ জুলাই সহযোগীদের নিয়ে তারা মিরপুর ১০ নম্বর ও কাজীপাড়া মেট্রোরেল এলাকায় নৈরাজ্য সৃষ্টি করে। তারা মেট্রোরেলে ভাঙচুর ও বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে। এ ছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় ও পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে।

হারুন অর রশীদ বলেন, যারা পুলিশকে হত্যা করেছে, সাধারণ মানুষকে হত্যা করেছে, স্বপ্নের মেট্রোরেলসহ সরকারি স্থাপনায় নাশকতা চালিয়েছে, যারা এসবের নেতৃত্ব দিয়েছে, অর্থ আদান-প্রদান করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেখানেই থাকুক না কেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

ডিবি প্রধান বলেন, গত ২৮ অক্টোবরে আমরা রাষ্ট্রীয় স্থাপনা ও বিচারপতির বাসভবনে হামলার চিত্র দেখেছি। কোটা সংস্কার আন্দোলনের সময়ও কোমলমতি শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে এর আড়ালে আমরা দেখলাম রাষ্ট্রীয় স্থাপনায় হামলা ও পুলিশকে টার্গেট করা হয়েছে। 

ডিবি প্রধান বলেন, নৈরাজ্য ও অপতৎপরতা সৃষ্টি করে যারা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারের পতন ঘটাতে চায়। তারা আসলে বোকার স্বর্গে বাস করে। তারা অতীতেও সফল হয়নি, আগামীতেও হবে না। 

পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, যারা সরকারি সম্পদ নষ্ট করে আগুন জ্বালিয়েছে, পুলিশ সদস্যদের ওপর আক্রমণ করেছে, সাধারণ অনেক মানুষকে পুলিশ ভেবে টেনে নিয়ে হত্যা করেছে, যারা এ ধরনের সহিংসতা চালিয়েছে, আমি মনে করি তারা বাংলাদেশের উন্নয়নের পক্ষের কোনো লোক না। তারা লুকিয়ে থেকে পার পাবে না। তাদেরকে ডিবি খুঁজছে। প্রত্যেককে গর্ত থেকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবো। কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করবো না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধ তদন্তের পাশাপাশি কেউ নিরাপত্তাহীনতায় ভুগলে তাকেও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর

আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২৩ ঘন্টা ৫৬ মিনিট আগে