বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

মেডিকেল কলেজ এখনই খুলছে না: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-07-2024 02:50:04 pm

কোটা আন্দোলন ও সহিংসতার জেরে বন্ধ হয়ে যাওয়া সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ এখনই খুলছে না।


দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সরকারের নির্দেশনা অনুযায়ী মেডিকেল কলেজ খোলা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।


অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. টিটো মিঞা রবিবার (২৮ জুলাই) বলেন, মেডিকেল কলেজগুলো খোলা নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। যখন সার্বিক পরিবেশ শিক্ষার্থীদের হোস্টেলে থাকার মত হবে, তখন বিষয়টি বিবেচনা করা হবে। আমাদের বেশিরভাগ শিক্ষার্থী হোস্টেলে থাকে। হোস্টেল খুলে না দিলে শিক্ষার্থীরা থাকতে পারবে না, শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবে না। এ বিষয়ে সরকারের উপর মহলের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা।


সারাদেশের ৩৮টি সরকারি মেডিকেল কলেজে প্রতিবছর ৫৩৮০ জন, ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজে ৬২৯৩ জন শিক্ষার্থী এমবিবিএস কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পান। আর সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৪৫ জন, বেসরকারি ১২টি ডেন্টাল কলেজ এবং ১৬টি ডেন্টাল ইউনিটে ৫৪৫ জন শিক্ষার্থী প্রতি বছর ভর্তি হন।


সব মিলিয়ে সারাদেশে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থীর সংখ্যা ৫০ হাজারের বেশি।


শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ১৬ জুলাই থেকে ধাপে ধাপে বন্ধ করা হয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। ১৮ জুলাই থেকে বন্ধ আছে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলো।

আরও খবর