নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়েছেন পাবিপ্রবি'র ১৩ জন শিক্ষক

কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান




 সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলনে নিপীড়ন, হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষকেরা। এতে বৃষ্টি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ১৩ জন শিক্ষক অংশ নেন।

শনিবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মাথায় লাল কাপড় বেঁধে  মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করছেন তারা। 

এ সময় তাঁরা বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের হত্যা, গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদ জানান এবং গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান। 

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মো. আরিফ ওবায়দুল্লাহ বলেন, দেশে বর্তমানে যে অস্থিরতা তৈরি হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছে আমরা শিক্ষক হিসেবে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সকল হত্যাকাণ্ডের বিচার ও গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তির দাবি জানাই।

ব্যাবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, আমি সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানাবো  সারাদেশে শিক্ষার্থী ও সাধারণ মানুষদের পথে-ঘাটে যেভাবে 
হয়রানি করা হচ্ছে এবং গনগ্রেপ্তার করা হচ্ছে তা দ্রুত বন্ধ করুন। অতিদ্রুত সাধারণ শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক বিষয়গুলো অনুধাবন করে এবং  গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তি দিন। এছাড়াও  সুষ্ঠু তদন্তের মাধ্যমে সকল হত্যাকাণ্ডের বিচার করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলুন। 

স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক অদিতি বিশ্বাস অশ্রুসিক্ত কন্ঠে বলেন, এতো ছাত্র কেন মারা যাবে? একজন মারা যাওয়ার পর রাষ্ট্র কেন  থামলোনা? বর্তমানে শিক্ষকতা করলেও একসময় আমি ছাত্র ছিলাম। এজন্য ছাত্রদের দুঃসময়ে আমি আর না এসে থাকতে পারলাম না। এখনো পর্যন্ত যা হচ্ছে মেনে নেওয়ার মত না, আমাদের দেশের ও রাষ্ট্রের  কত গুলো সম্ভাবনা ময়ী মেধাবী শিক্ষার্থীর, কত গুলো বাচ্চা ঝড়ে গেছে নিহত হয়েছে, আমি এদের বিচার চাই

নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রভাষক সায়মুন নাহার রিতু বলেন, আমি এখানে এসেছি শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করতে।এখনো পর্যন্ত যা হচ্ছে মেনে নেওয়ার মত না, আমাদের দেশের ও রাষ্ট্রের  কত গুলো সম্ভাবনা-ময়ী প্রতিভা মেধাবী শিক্ষার্থী এবং কত গুলো বাচ্চা ঝড়ে গেছে নিহত হয়েছে, আমি এদের বিচার চাই। প্রত্যেকটি শিক্ষার্থী যেনো বাইরে নিরাপদ বোধ করে,স্বাধীন দেশ স্বাধীন ভাবে চলুক। সেই সাথে সুষ্ঠু বিচারের দাবি জানাই।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গণিত বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান খান, ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরিফ ওবায়দুল্লাহ, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাব্বা রুহী, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তানভীর হায়দার, গণিত বিভাগের সহযোগি অধ্যাপক ড. উদয় সংকর বসাক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের সহকারী অধ্যাপক ফাতিন ইশরাক, স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক অদিতি বিশ্বাস, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের প্রভাষক ইমরান হোসেন, গণিত বিভাগের প্রভাষক আসলাম হোসেন, নগর ও উন্নয়ন পরিকল্পনা (ইউআরপি) বিভাগের প্রভাষক সায়মুন নাহার রিতু এবং লোক প্রশাসন বিভাগের প্রভাষক তাসনিম তাবাসুম।
আরও খবর