শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

মেট্রোরেল চলাচল শুরু কবে?

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-08-2024 03:27:02 am

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর মেট্রোরেল চালু হবে বলে জানিয়েছে ঢাকা মাস ট্রান্সজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।


মঙ্গলবার (৬ আগস্ট) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম.এ.এন. ছিদ্দিক এ কথা বলেন।


তিনি বলেন, ‘নতুন সরকার দায়িত্ব নিলে তাদের সঙ্গে আলোচনার পরই মেট্রোরেল উত্তরা–কমলাপুর চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে মেট্রোরেল চালু করা সম্ভব নয়।’


জানা গেছে, শুরুতে মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন বাদ দিয়ে মেট্রো চালু করা হবে। ওই দুই স্টেশনে মেট্রোরেল থামবে না। সংস্কারের পর এ দুটি স্টেশন থেকে মেট্রোরেল চলাচল শুরু হবে। তবে কবে নাগাদ সংস্কার কার্যক্রম শুরু হবে তা এখনই বলা যাচ্ছে না। কোটা সংস্কার আন্দোলনের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া মেট্রোরেলের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, মেরামতে ও কবে নাগাদ চালু করা যাবে তা জানতে গত ২২ জুলাই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ১০ কার্যদিবসের মধ্যে তদন্তের কাজ শেষ করার কথা থাকলেও পরিস্থিতির কারণে তদন্ত কার্যক্রম শেষ করা যায়নি।


আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউন’-এর মধ্যে গত ১৮ জুলাই মেট্রোরেল বন্ধ ঘোষণা করা হয়। ওই সময় মিরপুর-১০-এর মেট্রো স্টেশনের নিচে পুলিশ বক্সে আগুনের পর ডিএমটিসিএল এ সিদ্ধান্ত নিয়েছিল। এছাড়া মেট্রোরেলের মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ১৯ জুলাই শুক্রবার হামলা হয়। এতে দুটি স্টেশনই ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও খবর






6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ২ ঘন্টা ৪২ মিনিট আগে