মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন অভিনেত্রী তিশা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-08-2024 04:32:31 am

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের দাবি-দাওয়ার ব্যাপারে শুরু থেকেই সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সমর্থন ছিল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার। সামাজিক মাধ্যম ফেসবুকে নিয়মিত বিভিন্ন পোস্টের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছেন তিনি। এদিকে আন্দোলনে বিজয় আসার পর বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। যাতে বেশ চিন্তিত তিশা। দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে সামাজিক মাধ্যমে আহ্বান জানিয়েছেন অভিনেত্রী।


গতকাল বুধবার (৭ আগস্ট) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এ অভিনেত্রী লিখেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন করুন এবং দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন।’ অভিনেত্রী তিশার এই পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের। তারা একাত্মতা পোষণ করে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন পোস্টটিতে।


কমেন্ট বক্সে তিশার সঙ্গে ভক্ত-অনুরাগীরা একাত্মতা পোষণ করেছেন। মিলন নামে একজন লিখেছেন, ‘বাংলাদেশের পুলিশের পোশাক যেন পরিবর্তন করা হয়, পুলিশের এই পোশাকে দেশের অনেক মেধাবী ছাত্রের রক্তের দাগ লেগে আছে, এই পোশাককে দেশের অধিকাংশ মানুষ ঘৃণার চোখে দেখে।’ সাইফুল ইসলাম নামে আরেকজনের ভাষ্য, ‘স্বাধীন দেশ স্বাভাবিক হতে একটু সময় লাগবে, তবে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে।’


উল্লেখ্য, সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটাপ্রথা সংস্কারের দাবিতে গত জুলাইয়ের প্রথম থেকে আন্দোলন করে আসছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ অবস্থায় গত ১৫ জুলাই রাজধানী ঢাকাসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। একইসঙ্গে শিক্ষার্থীদের আন্দোলন বন্ধে গুলি চালায় পুলিশ।


 


শিক্ষার্থীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগ এবং দলটির সহযোগী অঙ্গ সংগঠনের হামলায় কয়েক শতাধিক শিক্ষার্থী ও মানুষের মৃত্যু হয়। এ অবস্থায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিক্ষোভ ও আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দুপুর আড়াইটার দিকে ক্ষমতা ছেড়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এ খবরে উল্লাসে মেতে উঠেন সব শ্রেণিপেশার মানুষ। এ অবস্থায় গণভবন ও জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেন হাজারো মানুষ।

আরও খবর



6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৪৪ দিন ৮ ঘন্টা ১৩ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৪৯ দিন ১৭ ঘন্টা ২ মিনিট আগে