বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

সিরাজগঞ্জে শৃঙ্খলা রক্ষায় ৭ শতাধিক আনসার মোতায়েন

সিরাজগঞ্জে শৃঙ্খলা রক্ষায় ৭ শতাধিক আনসার মোতায়েন


সিরাজগঞ্জে কেপিআইসহ ট্রাফিক ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলার নিরাপত্তা রক্ষায় বিভিন্ন রুটে সেনাবাহিনী শিক্ষার্থীদের পাশাপাশি অন্যতম সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই মধ্যে জেলার গুরুত্বপূর্ণ যানজট পয়েন্টগুলোতে ৭ শতাধিক আনসার মোতায়েন করা হয়েছে। জেলা কমান্ড্যান্ট মো. ফারুক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।

জেলা সদরের পাশাপাশি বিভিন্ন উপজেলা সদরের পৌর এলাকাগুলোর রাস্তায় রিক্সা, অটোরিক্সা, সিএনজি চালিত অটোরিক্সাসহ হালকা যান চলাচলের শৃঙ্খলা রক্ষায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন, স্বাধীনতা স্কয়ার, কোর্ট প্রাঙ্গন, মিলন মোড়, চৌরাস্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিরতিহীনভাবে তাদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা  মো. আব্দুস ছাত্তার দৈনিক কলম সৈনিককে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা দেশ ত্যাগের পর যান চলাচল, দূর্ঘটনা ও আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, শিক্ষার্থী, স্কাউট, রোভার স্কাউট সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের পাশাপাশি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

সিরাজগঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট ফারুক আহম্মেদ দৈনিক কলম সৈনিককে বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে ও আইন শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থীদের পাশে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এছাড়া কেপিআই, সরকারি বিভিন্ন অফিস,আদালত, জেলা কারাগারসহ বিভিন্ন স্থানে আনসার মোতায়েন করা হয়েছে। সড়কে শৃঙ্খলা, দূর্ঘটনা, আইন শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনীর পাশাপাশি আনসার ব্যাটালিয়নের সদস্যরাও বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছে।