ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

স্বেচ্ছাসেবী সংগঠন হাসি মুখ ফাউন্ডেশন'র ৭ম বর্ষে পদার্পণ

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ঊপকূলীয় অঞ্চলে 'আসুন মানবতার প্রেমে নিজেকে বিলিয়ে দিই' স্লোগানকে কেন্দ্র করে কিছু তরুণ ছাত্রদের উদ্যোগে ২০১৮ সালে গড়ে ওঠে সমাজ উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন 'হাসি মুখ ফাউন্ডেশন'।


হাসি মুখ ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যা এলাকার আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন সাধনের জন্য স্থায়ীত্বশীল উন্নয়নের মাধ্যমে, আত্মনির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠন করার লক্ষে কাজ করছে।


বিশেষ করে মাদক প্রতিরোধ, পিছিয়ে পড়া সমাজের অনগ্রসর নারী-পুরুষের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তনে সরকারি-বেসরকারি সংস্থার সাথে সমন্বিত প্রচেষ্টায় উন্নয়ন কর্মসূচি বা প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন কল্পে কাজ করছে। এটি সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক উন্নয়নমুলক, সাংস্কৃতিক ও স্বেচ্ছায় মানব সেবার সংগঠন।


এই সংগঠন প্রতিবন্ধী ব্যক্তি, কৃষক, দিনমজুর, প্রবাসী, স্কুল/কলেজের ছাত্র, তথা সর্ব শ্রেণীর লোক নিয়ে গঠিত হয়েছে এবং সর্ব শ্রেণীর মানুষের জীবনমান উন্নয়নের জন্য কার্যক্রম পরিচালনা করে এসেছে।


৭ম বর্ষে পদার্পণে সভাপতি জাহেদ ও সাধারণ সম্পাদক রিদুয়ান সংগঠনের পক্ষে উপদেষ্টাগণ, সদস্যবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীগণের সার্বিক সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন।

আরও খবর