বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

জয়পুরহাটে মেহেদী নিহতের ঘটনায় শেখ হাসিনা-কাদেরসহ ২১৭জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ লগ্নে মেহেদী হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, ড. হাসান মাহমুদ, আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক হুইপ ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাইদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদুসহ ২১৭ জনের নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে। 


মঙ্গলবার ( ২০ আগষ্ট ) দুপুরে জয়পুরহাট বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহত মেহেদী হাসানের স্ত্রী জেসমিন আক্তার সৃষ্টি বাদী হয়ে এ মামলা দায়ের করেন।


মামলার আসামিরা হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাইদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. শামসুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও জনপ্রতিনিধিসহ ২১৭ জন।


জয়পুরহাট বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আতিকুর রহমান মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য জয়পুরহাট সদর থানায় নির্দেশ প্রেরণ করেন। 


মামলার বিবরণে জানা যায়, গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেষে সন্ধ্যা ৭টার দিকে অসংখ্য ছাত্র জনতা জয়পুরহাট থানার সামনে অবস্থান করলে এক পর্যায়ে সংঘর্ষে মেহেদী হাসানের মৃত্যু হয়। 


মামলার এসব তথ্য নিশ্চিত করেছেন, বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আব্দুল মোমেন ফকির। 

আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১৯ ঘন্টা ২৯ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে