বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

তোমার কাছে বর্ষা যখন | রিম্পা ষড়ংগী

তোমার কাছে বর্ষা যখন 

অথৈ পরিভাষা, 

আমার কাছে বর্ষা তখন 

ছিন্ন ব্যাকুল আশা। 


তোমার কাছে বর্ষা যখন 

সুরেল বীণার তার, 

আমার কাছে বর্ষা তখন 

হারা মানা এক হার। 


তোমার কাছে বর্ষা যখন 

গভীর ভালোবাসা, 

আমার কাছে বর্ষা তখন 

কান্না ও জিজ্ঞাসা। 


তোমার কাছে বর্ষা যখন 

স্বপ্ন ছবির আঁচল, 

আমার কাছে বর্ষা তখন 

বাস্তবতার ঢল। 


তোমার কাছে বর্ষা যখন 

অহংকারের লেশ, 

আমার কাছে বর্ষা তখন 

জীবন্ত অবশেষ। 


তোমার কাছে বর্ষা যখন 

আহ্লাদী ফোয়ারা, 

আমার কাছে বর্ষা তখন 

ব্যর্থ রাতের তারা। 


তোমার কাছে বর্ষা যখন 

চনমনে সুখ স্নান, 

আমার কাছে বর্ষা তখন 

স্তব্ধ আলো ম্লান। 


তোমার কাছে বর্ষা যখন 

হৃদয় জয়ের মালা, 

আমার কাছে বর্ষা তখন 

ভাসান দেওয়ার পালা। 


তোমার কাছে বর্ষা যখন 

শুধুই অভিযান, 

আমার কাছে বর্ষা তখন 

নীরব অভিমান। 



রিম্পা ষড়ংগী 

- কলকাতা, ভারত।