ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

জমি দখল প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী

লালমনিরহাটের হাতীবান্ধায় জোর পুর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী মন্টু মিয়া। 


বুধবার দুপরে উপজেলার ফকির পাড়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মন্টু মিয়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য অভিযোগ করে বলেন শেখ হাসিনা সরকারের পতনের পর ওই ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হুমায়ুন কবির মতির নেতৃত্বে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী বাহিনী এসে আমার বসত বাড়ি ভাংচুর ও লুটপাট করে নিয়ে যায়। পরে ওই জমি দখল করে অবৈধ ভাবে বাউন্ডারি লাগানোর ব্যাবস্থা করেন। এসময় অভিযোগ করে আরও বলেন ৫ আগষ্ট সরকার পতনের পর খন্দকার হুমায়ুন কবির মতি বিভিন্ন মানুষের জমিজায়গা দখলের উৎসবে মেতে উঠেছে। এব্যাপারে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান এর কাছে ন্যায় বিচার দাবী করছে ভুক্তভোগী মন্টু মিয়া।


উল্লেখ্য যে ফকির পাড়া ইউনিয়নের ৮৮ শতাংশ জমি যার খতিয়ান নং ৩৪০ দাগ নং ৩০৩৫ ও ৩০৪৩ জমিটি আদালতের রায়ের পর আপিল করেন হুমায়ন কবির মতির চাচাতো ভাই আনারুল। বিচারাধীন অবস্থায় সেই জমি জোড় করে দখল করেন এই হুমায়ুন কবির মতি।


অভিযুক্ত হুমায়ুন কবির মতি বলেন আমরা কারো জমি দখল করিনি ।


এ ঘটনায় বিএনপি নেতা হাসান রাজিব প্রধানের সাথে একাধিক বার যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। 


এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান বলেন জমি দখলের ঘটনায় কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর