বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

বাঘারপাড়া ব্লাড ব্যাংকের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

 “চল করি বৃক্ষ রোপণ বাংলাদেশ হবে সুন্দর ভুবন”গাছ লাগান পরিবেশ বাঁচান,, রক্তদিন জীবন বাঁচান।এই স্লোগানকে সামনে রেখে যশোরের বাঘারপাড়া উপজেলায়,, বাঘারপাড়া  ব্লাড ব্যাংক,,র পক্ষ থেকে উপজেলার বিভিন্ন  কলেজ,  বিদ্যালয় , মাদ্রাসা, রাস্তার পাশে ও পতিত জায়গা এবং খেলার মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।এসময়  বিভিন্ন প্রকার ফলজ ও বনজ বৃক্ষ রোপনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাঘারপাড়া ব্লাড ব্যাংক এর  অন্যতম সিনিয়র সদস্য মোঃ রবিউল ইসলাম, সে সময় তিনি বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষায় বাঘারপাড়া  ব্লাড ব্যাংক উপজেলার  বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করছে।পরবর্তী বছরেও এ কাজটি বাঘারপাড়া ব্লাড ব্যাংক এর সদস্যরা করবে বলে আমি আশাবাদী।বাঘারপাড়া ব্লাড ব্যাংক এর  সহসভাপতি পরিমল বিশ্বাসের দিকনির্দেশনায় পশ্চিমা আলিম  মাদ্রাসা  প্রাঙ্গনে বেশ কিছু ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়। সে সময় তিনি বলেন,” পশ্চিমা আলিম  মাদ্রাসার  ঐতিহ্যকে ধারণ করে প্রকৃতি প্রেমি ছাত্ররা বাঘারপাড়া  ব্লাড ব্যাংকের উদ্যোগে বৃক্ষ রোপণ করছে। আমি তাদের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছি।

অনুষ্ঠানের শেষে বাঘারপাড়া  ব্লাড ব্যাংকের সংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ  বলেন, গাছ মানবতার পরম বন্ধু। রাসূল সা. বলেন,যদি কেয়ামত সংহঠিত হয় আর কারো হাতে একটি গাছের চারা থাকে তাহলে সে যেন তা রোপণ করে দেয়।তাই আমাদের সকলের উচিত বেশি বেশি করে গাছ লাগিয়ে পরিবেশকে বাঁচানো।সে সময় উপস্থিত ছিলেন,  বাঘারপাড়া ব্লাড ব্যাংকের সংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তুষার ইমরান, রক্তদান বিষয়ক সম্পাদক মো: ওহিদুর রহমান রিয়াদ,দপ্তর সম্পাদক মো: শিকু খান,প্রচার সম্পাদক মোঃ হৃদয় হাসান, সিনিয়র সদস্য মোঃ রবিউল ইসলাম প্রমূখ।