সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুতুবদিয়ায় ঘাট পারাপারে অনিয়মের বিরুদ্ধে ছাত্রদের বিক্ষোভ

 কক্সবাজারের কুতুবদিয়া- মগনামা ঘাট পারাপারে অনিয়ম, নৈরাজ্য ও যাত্রী হয়রানির প্রতিবাদে  উপজেলা  কার্যালয়ের সামনে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 

মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যায়নরত ছাত্র, ছাত্রী ও স্থানীয় জনতা এ আন্দোলনে অংশ নেন। পরে,বেলা ১২ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরীর বৈঠক করেন।তাদের দাবির প্রেক্ষিতে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী বলেন, চার ঘন্টা ব্যাপী ছাত্র নেতৃত্বদের সাথে আলোচনা করা হয়। কিন্তু বিষয়টি সম্পূর্ণ জেলা প্রশাসকের, সেহেতু ছাত্র নেতৃত্বদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমাধান করার জন্য বলেন।এবং উপজেলা প্রশাসনের পক্ষে থেকে সর্বাতক সহযোগিতা করবে বলে জানান।

ছাত্রদের দাবিগুলো হলো, ঘাটে একটি টিকিটের মাধ্যমে কুতুবদিয়া মগনামা পারাপারের ব্যবস্থা চালু করতে হবে। জেটি ভাড়ার নামে দুইদিকে অতিরিক্ত টাকা বাদ দিতে হবে। তাছাড়াও ঘাটের সকল কর্মকাণ্ড সার্বক্ষণিকভাবে সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত করতে হবে। প্রত্যেক ড্যানিস ও স্পিড বোটের নাম্বারসহ চালকদের ছবি সংবলিত পরিচয়পত্র থাকতে হবে। কোস্টগার্ড ও নৌবাহিনীর মাধ্যমে তদারকি করতে হবে। ঘাট ইজারাদারদের ছবিসহ কতৃপক্ষের নির্ধারিত পণ্যসামগ্রীর মূল্য তালিকা প্রকাশ করতে হবে ও মালামাল বহনকারী যাত্রীদের রশিদ প্রদান করতে হবে।মূল্য তালিকা সকল জেটিতে নির্দিষ্ট স্থানে জনগণের দৃষ্টিগোচর হয় মতো জায়গায় টাঙ্গিয়ে রাখতে হবে। গাম বোট ভাড়া জনপ্রতি ২৫ টাকা এবং স্পীড বোট ভাড়া ৭০ টাকা করতে হবে ও প্রতি ৩০ মিনিট পরপর বোট অবশ্যই ছাড়তে হবে। জ্বালানি দ্রব্যের হ্রাস-বৃদ্ধির সাথে সমন্বয় করতে হবে। গাম বোটে ৪০জন ও স্পিডবোটে ধারণ ক্ষমতার বেশী যাত্রী নেওয়া যাবে না। প্রতিদিন সকাল সাড়ে ৬ টা থেকে শুরু করে রাত ১০ টা পর্যন্ত সার্বক্ষণিক বোট চালু রাখতে হবে। প্রতিটি বোটে সবার জন্য লাইফ জ্যাকেটসহ অন্যান্য নিরাপত্তা সামগ্রী রাখতে হবে। ফিটনেসবিহীন বোট নৌপথ থেকে তুলে ফেলতে হবে এবং ঘাটের যাত্রী ছাউনি ও গণশৌচাগার পরিচ্ছন্ন রাখতে হবে। মালামাল রাখার নির্দিষ্ট প্লাটফর্ম ছাড়া অন্য কোথাও মালামাল রাখা যাবে না। রাতের বেলা ঘাটে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করতে হবে। রোগী এবং প্রতিবন্ধীদের জন্য বিশেষ ব্যবস্থা করতে হবে। ব্যবসায়ী, প্রবাসী এবং বরযাত্রীদের অতিরিক্ত ভাড়ার নামে হয়রানি বন্ধ করতে হবে। ঘাটের সাথে সংশ্লিষ্ট লোকদের আচরণ মার্জিত করতে হবে। আগামী বছর থেকে ইজারা প্রথা বন্ধের সকল ব্যবস্থা কর্তৃপক্ষকে (প্রশাসনকে) গ্রহণ করার দাবি জানানো হয়। ছাত্রদের নেতৃত্বে ছিলেন ইমতিয়াজ উদ্দিন জিল্লু, নেছার উদ্দিন, রায়হান সোবাহান , আসিফ আদনান, কাজী তাহমিদ, পারভেজ, মো. নওশাদ, হারুন, নুরুজ্জামান হেলালি, মুরাদ, জাহেদুল ইসলাম, ইফতেখার ইসলাম তাকি, হামিদসহ প্রমুখ।

এর আগেও,এই নৌ রুটের নৈরাজ্য বন্ধ করতে ছাত্র আন্দোলনের একটি টিম কয়েক দফা বৈঠকে বসে উপজেলা  প্রশাসনের সাথে। কিন্তু  যৌক্তিক দাবি আদায়ে কোন সাড়া পাননি। এদিকে ছাত্রদের দাবি আদায় না হলে আগামী রবিবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের ডাক দেন।

 




haque
Tag
আরও খবর