জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

কিশোরগঞ্জে অসহায় হিন্দু পরিবারের পাশে নিরাপদ বৃদ্ধাশ্রম


নীলফামারীর কিশোরগঞ্জে একটি অসহায় হিন্দু পরিবারের পাশে দেবদূত হয়ে দাড়িয়েছেন উপজেলার ডিগ্রি কলেজ সংলগ্নে অবস্থিত নিরাপদ বৃদ্ধাশ্রম। বুধবার (২৮ আগস্ট) সকাল এগারোটায় নিরাপদ বৃদ্ধাশ্রমে অসহায় হিন্দু পরিবারের মাঝে নিরাপদ বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে এক মাসের বাজার খরচ হিসেবে ১০ কেজি চাল,৩ কেজি আলু,১ কেজি লবণ,১ লিটার তেল, সাবান ও ৪ হালি ডিম প্রদান করা হয়। জানা যায়, উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা বাজার পাড়ায় এক অসহায় হিন্দু পরিবারের বসবাস। বয়স্ক বৃদ্ধের সন্তানরা  থাকলেও দেখবাল না করায় খুব দুর্বিষহ জীবন যাপন করে আসছেন পরিবার টি। বিষয় টি নিরাপদ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতার নজরে আসলে তিনি প্রতি মাসের ভর পোষণের দায়িত্ব নেন।তারেই ধারাবাহিকতায় বুধবার সকালে এক মাসের বাজার খরচ অসহায় হিন্দু পরিবারের মাঝে তুলে দেন। নিরাপদ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাজেদুর রহমান সাজু বলেন, গত দুই মাস আগে অসহায় হিন্দু পরিবারের দুর্বিষহ জীবন যাপন দেখে বিষয় টি আমার নজরে আসে। সেই হিন্দু বাবা-মায়ের সন্তান আছে তবুও তাদের কোনো খোজ-খবর রাখে না,খেতেও দেয়না। তখন আমি অসহায় হিন্দু পরিবারের দেখাশোনার জন্য প্রতি মাসে চলতে যেটুকু খাবার প্রয়োজন তা আমি আমার নিরাপদ বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে সাধ্যমত দেওয়ার চেষ্টা করছি। কেউ যদি আমাদের নিরাপদ বৃদ্ধাশ্রমের মাধ্যমে অসহায় বৃদ্ধ- বৃদ্ধাদের সহযোগিতা করার আহবানও জানান তিনি। 

আরও খবর