সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মধুপুর গড়ে যায়যায়দিনের ফ্রেন্ড ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

ছবি-দেশচিত্র

আনারসের রাজধানী লাল মাটির মধুপুর গড়ে যায়যায়দিনের ফ্রেন্ড ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে মধুপুর শালবন এলাকার একটি কফি হাউজের মনোরম পরিবেশে আনন্দ ঘন আড্ডা আলোচনা সভার মধ্যে দিয়ে এ কমিটি গঠন করা হয়। সূর্য হেলান দিয়েছে পশ্চিম দিগন্তে আবছা আলো আভা ছড়িয়ে পড়েছে প্রকৃতির মাঝে। কফি হাউজে জবা কামিনী জুই ফুলের গন্ধে মাতায়ারা চারদিকে। সবুজ ঘাসে চাদর মুড়িছে কফি হাউজের উর্বর মৃত্তিকায়। দেশের জনপ্রিয় পাঠক প্রিয় পত্রিকা যায়যায়দিন এর ফ্রেন্ডস ফোরাম গঠন কল্পে এমন প্রাকৃতিক ছায়াময় পরিবেশে জমে উঠে কফি আড্ডা। মান্দি গারোদের বসবাসরত ছনের ঘরের আদলে কফি হাউজে প্রতিটি ঘরে পড়েছে শোভা আর সবুজের স্নিগ্ধতা। আগত সবাই চারদিকে বসে আড্ডা আর কমিটি গঠন নিয়ে আলোচনা জমে উঠে। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আগতদের মধ্যে থেকে প্রস্তাব আর সমর্থনের ভিত্তিতে। সবাই রাসেল প্রামানিক কে প্রস্তাব এবং সমর্থন করেন। পরে রাসেল প্রামানিক সভাপতির আসন গ্রহণ করে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানান।শুরুতেই ফোরামের গঠন তন্ত্র নিয়ে আলোচনা করা হয়। সবাই মিলে ফোরামে আগামী মধুপুরে কি কি কার্যক্রম করবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত সকলে। 

পরে সর্ব সম্মতিক্রমে মধুপুর শাখার যায়যায়দিন ফ্রেন্ড ফোরামের আহ্বায়ক করা হয়  রাসেল প্রামাণিক (মিতুল) কে।  যুগ্ম-আহ্বায়ক হাবিবুর রহমান মজুন, শরীফ ও রুহুল আমিন রনি। সদস্য সচিব করা হয় এডভোকেট আলমাস কে। যুগ্ম সদস্য সচিব করা হয় তরিকুল ইসলাম রুবেল ও রায়হান সজীব কে। 

ফোরামর সদস্য করা হয় হাবিবুর রহমান উজ্জল, রাজু আহমেদ, সিফাত, শোয়াইব, বোরহান উদ্দিন (রতন), হাবিবুর রহমান মজনু, শাহপরান, সাব্বির হোসেন সিফাত,  স্বাধীন আজম, জহিরুল ইসলাম, অধ্যাপক নাজিবুল বাশার, অধ্যাপক আব্দুল্লাহ আল মামনু, অধ্যাপক লিয়াকত হোসেন জনী, ও নিলয় প্রমুখ। 


Tag
আরও খবর