ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

শেখ হাসিনা-কাদেরসহ ৮৮ জনের বিরুদ্ধে কিশোরগঞ্জে মামলা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-08-2024 07:25:45 am

কিশোরগঞ্জে আগুনে পুড়িয়ে দুইজনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ ও কিশোরগঞ্জের সাবেক চার সংসদ সদস্যসহ মোট ৮৮ জনের নামে একটি মামলা হয়েছে। এছাড়াও এ মামলায় অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।


শুক্রবার (৩০ আগস্ট) কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মো. মতিউর রহমান নামের এক ব্যক্তি বাদি হয়ে এ মামলাটি করেন।


মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ৪ আগস্ট দুপুর ২টার দিকে ছাত্র-জনতা বৈষম্যবিরোধী মিছিল নিয়ে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডে জড়ো হলে আসামিরা বেআইনিভাবে দা-রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, হেইন্ড মেইড পেট্রোল বোমা, ককটেল, পাইপগান, শর্টগান, পিস্তল ইত্যাদি অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগ অফিসের দিক থেকে হামলা করে।


আসামি রাসেল আহমেদ তুহিন, শফিকুল আলম, শফিকুল ইসলাম লিমন ঢালি, আল জুবায়েদ খান নিয়াজ, মাহফুজ, ফয়েজ ওমান খান, সাইফুল ইসলাম অপু, মাজহারুল ইসলাম মাসুদ, তৌফিক, সানা, মুরসালিন খান, তাজবীর, সুমন মোল্লা, আমিনুল ইসলাম বকুল, আনোয়ার হোসেন বাচ্চু তাদের হাতে থাকা শর্টগান, পাইপগান দিয়ে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর গণহত্যার উদ্দেশ্যে সরাসরি গুলি করে। এতে মামলার বাদীসহ ছাত্র-জনতা আহত হয়ে জীবন বাঁচাতে দৌড়াতে থাকে। পরে পার্শ্ববর্তী খরমপট্টি সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসার ভেতরে ও সামনের রাস্তায় আশ্রয় নেয় তারা। খবর পেয়ে আসামিরা অস্ত্র নিয়ে বাদীসহ ছাত্র জনতার পিছু ধাওয়া করে।


একপর্যায়ে আসামির হাতে থাকা কনটেইনার থেকে পেট্রল ঢেলে ওই বাসায় আগুন দেয়। এতে বাসায় থাকা জুলকার হোসাইন (৩৮) ও অঞ্জনা (২৮) আগুনে পুড়ে মারা যায়।

আরও খবর




6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

২৭ দিন ১২ ঘন্টা ২৯ মিনিট আগে