ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

বন্যায় ক্ষতিগ্রস্ত ৩১২ পরিবারের পাশে ক্ষেতলালবাসীর উপহার

মামুনুর রশীদ পান্না, ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি :

বাংলাদেশে স্বরণকালের সর্ববৃহৎ ভয়াবহ বন্যায় কুমিল্লা, নোয়াখালী, ব্রাক্ষনবাড়িয়া ও ফেনী জেলার বন্যাদূর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌছে দিতে রওয়ানা দিয়েছে  জয়পুরহাটের "ক্ষেতলাল তরুণ মানবকল্যাণ সংস্থা" নামে একটি স্বেচ্ছাসেবী টিম।


২ সেপ্টেম্বর (সোমবার) রাত ৮টায় ক্ষেতলাল উপজেলাবাসীর পক্ষে চাল, ডাল, তেল, লবণ, চিড়া,চিনি, গুঁড়ো দুধ, খাবার স্যালাইন ও মোমবাতি সহ প্রায় ১২ ধরণের খাদ্য সামগ্রী ট্রাক যোগে নোয়াখালি পাঠিয়েছে ক্ষেতলাল তরুণ মানবকল্যাণ সংস্থা— নামে সেচ্ছাসেবী সংগঠনটি। এছাড়াও ২০ বস্তা নতুন ও পুরাতন কাপড় পাঠিয়েছেন তারা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তরুণ মানবকল্যাণ সংস্থার সভাপতি শাহিনুর আলম, সাধারণ সম্পাদক নূর ইসলাম, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান, সদস্য হিমেল, সাবিদ হাসান ও জাবির হাসান। 


এবিষয়ে তরুণ মানব কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ও উপজেলা পরিষদের সিএ এস এম শওকত বলেন, বাংলাদেশের ১১ টি জেলা স্মরণ কালের ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে। ওই এলাকার জনগণ অসহায় হয়ে মানবেতর জীবন যাপন করছে। তাদেরকে সামান্য কিছু সহায়তা দেয়ার জন্য ক্ষেতলাল তরুন মানব কল্যান সংস্থার সদস্য ও অন্যান্য যুবকদের নিয়ে ক্ষেতলাল উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষদের কাছ থেকে নগদ ১ লক্ষ ৮৩ হাজার টাকা সংগ্রহ করা হয়। সেই অর্থ দিয়ে ৩১২ টি পরিবারকে সহায়তা করার উদ্দেশ্যে নোয়াখালি জেলায় ত্রাণ সামগ্রী পৌছে দিতে আজ রাতে যুবকেরা রওনা দিয়েছে। এসময় তিনি, সকলের কাছে দোয়া চান তাদের এই কাজটি যেন সফলভাবে সম্পন্ন করতে পারে।


এরআগে কুড়িগ্রামে ২০২২ সালে ভয়াবহ বন্যাকবলিত মানুষের পাশে দাড়িয়েছিল ক্ষেতলালের যুবক'রা।

আরও খবর