ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

নন্দীগ্রামে ৭৯ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার টাঙানোর সময় অতর্কিত হামলার ঘটনায় ৫৪ জনের নাম উল্লেখ করে ৭৯ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। ১নং বুড়ইল ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিন বাদী হয়ে রবিবার (২ সেপ্টেম্বর) এ মামলা করেন।

এ মামলায় বুড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালিপদ সরকার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ও ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী ফক্কারসহ ৫৪ জনের নাম উল্লেখ ও ২০/২৫ জন অজ্ঞাত আসামি করা হয়েছে।

উপজেলা বিএনপির সম্পাদক বেলায়েত হোসেন আদর বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের নেতাকর্মীরা বুড়ইল ইউনিয়নের চাকাতলায় ব্যানার লাগাচ্ছিল। হঠাৎ অতর্কিতভাবে রাহি, ফারুক ও ফক্কারসহ অনেকে আমাদের নেতাকর্মীর উপর হামলা করে। এতে আমাদের তিনজন নেতাকর্মী আহত হয়েছে। দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বুড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালিপদ সরকার বলেন, এটি মিথ্যা মামলা। আমার এমন কোন ঘটনা জানা নাই।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেন বলেন, এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। তবে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর