বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

সিরাজগ‌ঞ্জে মিট দ্য প্রেস অনুষ্ঠিত

সিরাজগ‌ঞ্জে মিট দ্য প্রেস অনুষ্ঠিত


চাঁদাবাজি, অবৈধ দখলদারিত্ব, মাদক নির্মূল, বাল্যবিবাহ, অনলাইন জুয়া, কিশোর গ্যাংসহ যেকোনো ধরনের অপরাধের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সিরাজগ‌ঞ্জ নবাগত পুলিশ সুপার (এসপি) মো. ফারুক হোসেন। তিনি  মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করবে বলে জানান।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল সা‌রে ৩ টার দি‌কে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এই  মিট দ্য প্রেস অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার এসব কথা বলেন।

পুলিশ সুপার মো. ফারুক হো‌সেন আ‌রো বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ জরুরি। পুলিশ ও সাংবাদিকের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সিরাজগওঞ্জ নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রত্যয় নিয়ে কাজ করব। সেখানে আমাদের সকলের উচিত দেশের প্রতি দায়বদ্ধতা থেকে পেশাদারিত্ব বজায় রেখে মানুষকে সেবা প্রদান করা। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক শরিফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ   প্রেস ক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ,  হারুন অর রশিদ খান হাসান,  সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, জনকন্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলাম, সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, সিরাজগঞ্জ জেলা আইপি টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আশরাফুল ইসলাম জয়সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)

মোহাম্মদ হান্নান মিয়াসহ- বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিনিকস  মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।