বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ

জেনে নিন কে এই অধ্যাপক নকীব!

অধ্যাপক ড. সালেহ হাসান নকীব © ছবি সংগৃহীত


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত উপাচার্য ড. সালেহ হাসান নকীব আজ বৃহস্পতিবার বিকেলে দায়িত্বে যোগদান করেছেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর।


বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন গত ৫ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) তাঁকে উপাচার্য পদে নিয়োগ দেন।


জেনে নিন কে এই রাবির নব্য উপাচার্য, বিশিষ্ট পদার্থবিজ্ঞানী প্রফেসর ড. সালেহ হাসান নকীব ১৯৭০ সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বোর্ড থেকে ১৯৮৭ সালে এসএসসি ও ১৯৮৯ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে পদার্থবিজ্ঞান বিষয়ে বিএসসি (অনার্স) ও ১৯৯৩ সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। কমনওয়েলথ স্কলারশিপে ২০০৩ সালে তিনি কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনে সকল পরীক্ষায় তিনি প্রথম বিভাগ ও প্রথম শ্রেণি অর্জন করেন।


১৯৯৭ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগ দেন ও ২০১১ সালে অধ্যাপক পদে উন্নীত হন। সুপার কন্ডাক্টিভিটি ও সংশ্লিষ্ট ক্ষেত্রসমূহ তাঁর গবেষণার বিষয়।


প্রফেসর নকীব বিভিন্ন সময়ে উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনারে অংশগ্রহণ করে প্রবন্ধ উপস্থাপন করেন। এযাবত তাঁর প্রায় ১৭৫টি গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। এছাড়াও তিনি বেশ কিছু গবেষণা তত্ত্বাবধান করেছেন। তাঁর সাইটেশনের সংখ্যা প্রায় ৫ হাজার। 


তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেটের একজন নির্বাচিত শিক্ষক প্রতিনিধি সদস্য। এছাড়াও তিনি ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেস ও বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসসহ অন্যান্য কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা, বৃদ্ধিবৃত্তিক ও পেশাজীবী সংগঠনের ফেলো ও সদস্য। তিনি Journal of Scientific Research ও Rajshahi University Journal of Science and Engineering এর সম্পাদনা বোর্ডের অন্যতম সদস্য। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যার জনক। তাঁর স্ত্রী ড. রায়হানা শামস্ ইসলাম রাবি পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর।


উল্লেখ্য, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৫তম উপাচার্য।


ডিসি/রাবি/এসএইচ

আরও খবর