বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় বাবা ছেলেসহ নিহত ৩ আহত ১০

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় বাবা ছেলেসহ নিহত ৩ আহত ১০

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর ওপর ট্রাকের পেছনে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম অংশের ১৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতেরা হলেন, বাসের মালিক সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার রহিজ উদ্দিন, তাঁর ছেলে শাহরিয়ার শিপু এবং সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের সুসান্ত কুমার সাহার ছেলে চন্দ্র শেখর।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার ভোরে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস বাস বঙ্গবন্ধু সেতুর ১৩ নম্বর পিলারের কাছে পৌঁছে সামনে থাকা একটি ট্রাককে পেছনে ধাক্কা দেয়, এ সময় বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের মালিক রহিজ উদ্দিনসহ তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।