সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেইসবুকে তর্ক বিতর্ক রুপ নেয় সংঘর্ষে,আহত-৪



ফরিদপুরের ভাঙ্গায়  আজিনগর ইউনিয়নে পুকুরপাড় গ্রামে প্রথম ফেইসবুকে তর্ক বির্তক,পরবর্তীতে রুপ নেয় সংঘর্ষে।এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে  সংঘর্ষে আহত হয় চার জন। এতে মারধর ও বাড়িঘর ভাঙচুর,নগদ অর্থসহ স্বর্নের অলংকার লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। 

৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬ ঘটিকায় এই ঘটনাটি ঘটে। 

ভুক্তভোগী আনোয়ার হাওয়ালাদারের ছেলে মেহেদী হাওলাদার(১৬) জানায় আজিনগর বাজারে একটি দোকানের ভেতর ইকরাম হাওলাদার এর ছেলে ফিরোজ ও সাজ্জাত হাওলাদার এর সঙ্গে আমার সাথে ফেসবুকে কমেন্ট ও ভয়েস ম্যাসেজ নিয়ে কথা কাটি হয়। এর পর স্থানীয়রা ঘটনাস্থলে মীমাংসা করে দেয়। আমি সন্ধ্যার বাড়ির উদ্দেশ্যে রওনা হই। পথিমধ্যে ইকরাম হাওলাদার তার লোকজন নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আমার গতিরোধ করে লাঠি শুটা নিয়ে মারধর করে রাস্তার পাশে পুকুরের পানির মধ্যে ফেলে দেয়। ভুক্তভোগীর মাকে মারধর করে আহত করে, এছারা আহত হয় শানু বেগম(৪০)।  এক পর্যায়ে আমার চিৎকার শুনে লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

পরবর্তীতে এই ঘটনা কেন্দ্র করে টিটু হাওলাদার পক্ষের সাথে ইকরাম হাওলাদার, জহির হাওলাদার, গফার হালাদার, আজগর হালাদার গংদের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি ঘটনা ঘরে। এসময় দুই গ্রুপের পাঁচটি বাড়ি ঘর ভাঙচুর করা হয়।

এই বিষয়ে জহির হাওলাদার (মেম্বার) এর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান গতকাল ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার মেহেদীর চাচা জামাল, টুটুল, মনি হাওলাদার হামলা চালিয়ে প্রবাসি রবিউল এর বসতবাড়ি ও দোকানপাট ভাঙচুর লুটপাট করে নিয়ে যায়। এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।


এই বিষয়ে হাসেন হাওলাদারের স্ত্রী রহিমা বেগম জানান। ঘরে ঢুকে ভাঙচুর করে নগত টাকা ও আমার পুত্রবধুর গলায় থাকা স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়।

আরও খবর