দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ জাবিপ্রবিতে জুলাই-বিরোধী শিক্ষক ও কর্মকর্তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড তুলে ধরে ছাত্রশিবিরের ফেস্টুন নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ লালপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু , আহত ২ ঝিনাইগাতীতে মোবাইল কোর্টে তিন প্রতিষ্ঠানে সোয়া লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় গণ-অভ্যুত্থান দিবস পালিত *র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার ০৩ ভিকটিম উদ্ধার; অপহরণচক্রের সদস্য গ্রেফতার।* প্রতিপক্ষের ষড়যন্ত্র স্থানীয় নেতৃত্বের কোন্দলের শিকার বিএনপির ত্যাগী ও তৃণমূলের জনপ্রিয় কাজী সোহেল

বানিয়াচংয়ের বিথঙ্গল আখড়ায় বাড়ছে পর্যটকের সংখ্যা


বানিয়াচং উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে হাওড় পাড়ে বিথঙ্গল গ্রামে আখড়াটি অবস্থিত। যা বৈষ্ণব ধর্মাবলম্বীদের জন্য অন্যতম তীর্থস্থান। এ আখড়ার প্রতিষ্ঠাতা রামকৃষ্ণ গোস্বামী উপমহাদেশের বিভিন্ন তীর্থস্থান সফর শেষে ষোড়শ শতাব্দিতে ঐ স্থানে আখড়াটি প্রতিষ্ঠিত করেন। এ আখড়ায় ১২০জন বৈষ্ণবের জন্য ১২০টি কক্ষ রয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য হলেও এ আখড়াটি এখন পর্যটনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে।


ঐতিহাসিক এ আখড়াটি দেখতে প্রতিদিন শতশত নারী পুরুষ ও শিশু-কিশোররা এখানে ভীড় করছেন। বর্ষা মৌসুমে প্রতিদিনই এখানে পর্যটকদের ভীড় লেগে থাকে। এই আখড়াটি বর্ষা মৌসুমে পর্যটকদের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে দিনের পর দিন। ঐতিহাসিক এ নিদর্শনটি দেখতে হবিগঞ্জসহ সিলেট বিভাগের দুর-দুরান্ত থেকে প্রতিনিয়তই লোকজন ছুটে আসছেন। বর্ষা মৌসুমে আঁকাবাঁকা পথ বেয়ে নৌকায় চড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য উপভোগ করতে করতে দর্শনার্থীরা পৌঁছে যায় বিথঙ্গল আখড়ায়।


এক সময়কার জরাজীর্ণ এ আখড়াটির ভবনগুলো বর্তমানে সংস্কার করায় আবার তার পুরনো জৌলুস ফিরেছে। ফলে দর্শনার্থীরা আবার ভিড় জমাচ্ছেন বিথঙ্গল আখড়াতে। প্রতিদিনি ই এই আখড়ায় নৌকাযোগে দেশের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা পিকনিক করতে আসছেন এই ঐতিহাসিক স্থাপনায়। স্থানীয় বাসিন্দা এম এ কাদির বাবুল জানান, প্রতিদিনিই দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় শতাধিক নৌকা আসে এই ঐতিহাসিক আখড়ায়।


পর্যটকরা এই স্থাপনার নিদর্শন ছবি উঠিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। ফলে এটি দেশ-বিদেশে থাকা নেটিজেনদের কাছে পৌছে যাচ্ছে সহসাই। হেমন্ত মৌসুমে হবিগঞ্জের কামড়াপুরের ব্রিজ হতে জীপযোগে সুজাতপুর হয়ে নৌকো যোগে, পায়ে হেটে কিংবা বর্ষা মৌসুমে হবিগঞ্জ কালারডুবা থেকে নৌকা অথবা বানিয়াচং আদর্শবাজার ও আজমিরীগঞ্জের শিবপাশা হতে নৌকা যোগে যাওয়া যায় বিথঙ্গল আখড়াতে।

আরও খবর




6a721f9c39040-040826112132.webp
দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা

১ দিন ৪ ঘন্টা ১০ মিনিট আগে