বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময় কুলিয়ারচরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা

জয়পুরহাটে অধ্যক্ষের বিরুদ্ধে কলেজের গাছ কাটার অভিযোগ

জয়পুরহাট সদর উপজেলার মঙ্গলবাড়ী ময়েজ মেমোরিয়াল ডিগ্রী কলেজ ভবনের পেঁছনে পুকুর পাড়ের দুটি গাছ নিয়মবহির্ভূতভাবে কাটা হয়েছে বলে অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। অধ্যক্ষের মৌখিক অনুমতি নিয়েই এ গাছ কেটেছেন বলে দাবি করেছেন ওই পুকুর দখলে থাকা মতিউর রহমানের ছেলে শিহাব রহমান ও স্থানীয়রা। তবে অধ্যক্ষ বিষয়টি অস্বীকার করে বলছেন, তার বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া অভিযোগ করা হচ্ছে।

কলেজ সূত্রে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার মঙ্গলবাড়ী ময়েজ মেমোরিয়াল ডিগ্রী কলেজের পেছনের পুকুর ও পাড়ের জায়গার মালিক কলেজ কর্তৃপক্ষ। তবে সেটি দীর্ঘদিন থেকে দখল করে ভোগ দখল করছেন জিতারপুর গ্রামের মতিউর রহমান নামে এক ব্যক্তি। 

মতিউরের ছেলে শিহাব রহমান বলেন, আমি জানি এই জায়গার মালিক আমরা, আমাদের কাগজপত্রও আছে, তবে কলেজ কর্তৃপক্ষ দাবি করে এটা তাদের জায়গা। আমার বাবা ১০/১২ দিন আগে মারা যায়। বাবার মিলাদ মাহফিলের জন্য কিছু অর্থ সাহায্যের জন্য অধ্যক্ষের কাছে গেয়েছিলাম। তিনি আমাকে বলেন যে, পুকুরের কাছে গাছ আছে সেই গাছ কেটে মিলাদ পার করো। অর্ধেক নিয়ে যাও, আর অর্ধেক কলেজে দিয়ে যাও। পরে রবিবার আমার লোক গাছ কাটতে গেলে স্থানীয় কিছু লোক ও ইউনিয়ন পরিষদ বাঁধা দেয়। এরপর কাটা গাছগুলো সেখানেই আছে। 

জিতারপুর গ্রামের ফরিদ বলেন, আমরা জানি পুকুরের অর্ধেক জায়গা মতিউর কিনেছিলেন, আর অর্ধেক কলেজের ছিল। গাছ কাটার জায়গা কার সেটা সঠিক জানিনা। মতিউর মারা যাওয়ায় তার ছেলে অর্থ সংকটে অধ্যক্ষের থেকে অনুমতি নিয়ে গাছ কেটেছে এমনটাই শুনেছি। 

কলেজের বাংলা বিভাগের প্রভাষক রবিউল ইসলাম বলেন, আমাকে ঘটনার সময় প্রিন্সিপাল মেডাম ফোন করে বলেন, কে বা কারা গাছ কাটছে তুমি গিয়ে বন্ধ করে দাও। আমি সেখানে গিয়ে যারা গাছ কাটছিল তাদের সাথে প্রিন্সিপাল মেডামের ফোন ধরিয়ে দিয়ে গাছ কাটা বন্ধ করে দেই। পরে জানতে পারি মতিউরের ছেলে গাছ কাটার জন্য শ্রমিক পাঠিয়েছিল। 

কলেজের অধ্যক্ষ মারুফা মন্ডল বলেন, কলেজ সংলগ্ন যে পুকুরটি আছে, সেটি কলেজের মালিকানাধীন। মতিউর দীর্ঘদিন ধরে সেটি দখল করে রেখেছে। তার ছেলে বলেছে আমার সাথে কথা বলে গাছ কেটেছে, তার সাথে আমার কোনদিন দেখা হয়নি, কথাও হয়নি, এমনকি তাকে আমি চিনিওনা। আমার বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া অভিযোগ করা হচ্ছে। গাছ কাটার খবর পেয়ে আমি কলেজের কয়েকজনকে ফোন করে গাছ কাটা বন্ধ করে দেই। পরে বিষয়টি এডিএম মহোদয়কে জানিয়েছি।

এ বিষয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দীন জাহাঙ্গীর বলেন, গত রবিবার (৮ সেপ্টেম্বর) অধ্যক্ষ বিষয়টি আমাকে জানান। সেই গাছগুলো সেখানেই রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর