ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

নন্দীগ্রামে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ


 বাংলাদেশ ইসলামী আন্দোলন নন্দীগ্রাম উপজেলা শাখার গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ইসলামী আন্দোলন নন্দীগ্রাম উপজেলা শাখার উদ্যোগে নন্দীগ্রাম শহীদ মীর মুগ্ধ চত্ত¡রে এ গণ সমাবেশের আয়োজন করা হয়। বাদ আছর নন্দীগ্রাম কলেজ মসজিদ থেকে ইসলামী আন্দোলনের একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে নন্দীগ্রাম শহীদ মীর মুগ্ধ চত্ত¡রে এসে শেষ হয়। এরপর বাংলাদেশ ইসলামী আন্দোলন নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ মাওলানা মোঃ আবু তালহার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন বগুড়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি মাওলানা মোঃ আব্দুল মতিন,  এতে বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন বগুড়া জেলা শাখার সেক্রেটারী সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফিক,বগুড়া জেলার জয়েন্ট সেক্রেটারী প্রভাষক মাহমুদুর রহমান চুন্নু, বাংলাদেশ ইসলামী যুব আন্দোলনের বগুড়া সেক্রেটারী সোহরাব হোসেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন বগুড়া জেলা শাখার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শাহ্ জালাল নিয়ামতপুরী, বাংলাদেশ ইসলামী আন্দোলন নন্দীগ্রাম উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারী মাওলানা কুতুব উদ্দিন প্রমুখ। বক্তারা বক্তব্য প্রদানকালে বলেন, ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার,দূর্নীতিবাজদের গ্রেফতার,অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষনা করা সহ আরো বেশকিছু দাবি তাদের বক্তব্যর মাধ্যমে উপস্থাপন করেন। 



আরও খবর