সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তিতুমীর কলেজে আইটি সোসাইটির নেতৃত্বে রাজন-মাইদুল

সময়ের সাথে সাথে তথ্য প্রযুক্তির অগ্রগতিতে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের এগিয়ে নিতে 'Make Your IT Career' এই লক্ষ্যে গড়ে ওঠা সংগঠন তিতুমীর কলেজ আইটি সোসাইটির (টিসিআইটিইএস) দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন রসায়ন বিভাগের শিক্ষার্থী আরিফ হোসেন রাজন এবং সাধারণ সম্পাদক গণিত বিভাগের শিক্ষার্থী মো. মাইদুল ইসলাম।

সোমবার (৯ সেপ্টেম্বর) ২০ সদস্যের এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে চেয়ারম্যান হিসেবে রয়েছেন সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার শাকিল।

নতুন কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মানসুরা স্মৃতি, জয়েন্ট সেক্রেটারি আশিক রঞ্জন দাস, মেহেদী হাসান রিফাত ও মাহমুদা হক মনিরা। অর্গানাইজিং সেক্রেটারি সোহরাব হোসেন আকাশ। ডেপুটি অর্গানাইজিং সেক্রেংটারি মাইনুল ইসলাম ও আয়েশা সিদ্দিকা। ডেপুটি কর্পোরেট এফেয়ার্স ফিরোজ শাহ, খাদেজা আক্তার মুন। ডেপুটি অফিস মেইনটেইনেন্স সেক্রেটারি রাকিব উদ্দিন। ডেপুটি ফাইন্যান্স সেক্রেটারি আয়শি বিনতে মামুন। ডেপুটি প্রেস এন্ড পাবলিক রিলেশন সেক্রেটারি আয়েশা খানম, মিথিলা ফারজানা রিমি, আরিফুল ইসলাম। ব্র‍্যান্ডিং এন্ড প্রমোশন সেক্রেটারি সোয়েব রহমান ভূঁইয়া। কো-অর্ডিনেটর রাজিয়া আক্তার। রিচার্স এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি মইনুল ইসলাম। ডেপুটি রিচার্স এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি খায়রুল ইসলাম। 

সভাপতি আরিফ হোসেন রাজন বলেন, যাতে আমাদের তিতুমীর কলেজের কোনো শিক্ষার্থী তাদের কর্ম জীবনে কম্পিউটার ব্যবহার না জানার জন্য বেকারত্ব থাকতে হয়। আইটি নির্ভর এই যুগে শিক্ষার্থীরা যাতে তাদের সুন্দর ক্যারিয়ার গড়ে তুলতে পারে, সেই উদ্দেশ্যে আমাদের আইটি সোসাইটির কার্যক্রমগুলো হয়ে থাকে। সেই সাথে আমাদের তিতুমীর কলেজকে ডিজিটাল শিক্ষাপ্রতিষ্ঠান করে আইটি নির্ভর শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় দেখার লক্ষ্যেই আমারা এগিয়ে যাবো। আমদের এই পথচলা আরো সুন্দর হোক এই কামনা করছি। অভিনন্দন জানাই তিতুমীর কলেজ আইটি সোসাইটি'র নব্য-ঘোষিত কমিটির সকল সদস্যকে।

সাধারণ সম্পাদক মো. মাইদুল ইসলাম বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আইটিতে দক্ষ করতে করোনাকালে আমরা অনলাইনে ক্লাবের কার্যক্রম শুরু করি। শুরু থেকে আইটি সোসাইটির সঙ্গে আছি, এর আগে ক্লাবে বিভিন্ন দায়িত্বে ছিলাম এখন নতুন দায়িত্ব পেয়েছি। ক্লাবের কার্যক্রমকে এগিয়ে নিতে আমি সবসময় চেষ্টা করবো। দায়িত্ব পাওয়া সকলের জন্য শুভকামনা। সকলের সহযোগিতায় তিতুমীর কলেজ আইটি সোসাইটি শিক্ষার্থীদের জন্য ভালো কিছু নিয়ে আসবে ইনশা আল্লাহ।

আরও খবর





6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১৪ দিন ১০ ঘন্টা ১ মিনিট আগে