বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সাংবাদিক পরিবারের পাশে বিএনপি নেতা বাচ্চু

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সাংবাদিক পরিবারের পাশে বিএনপি নেতা বাচ্চু

সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত হওয়া সাংবাদিক প্রদীপ কুমার ভৌমিকের পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। প্রদীপ কুমার ভৌমিক রায়গঞ্জ প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক ও দৈনিক খবরপত্রের উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছীর বাড়িতে গিয়ে এ সমবেদনা জানান তিনি। ওই বাড়িতে গিয়ে তিনি পৌছালে এক শোকবহ পরিবেশ তৈরি হয়। পরে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা ও তার ছেলে সুজন কুমার ভৌমিকের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন। এদিকে ঢাকায় ছাত্র-জনতা আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হওয়া একই উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরায় গ্রামের জয়তুল্লাহ সেখের ছেলে রিকশা শ্রমিক লেবু ও ঢাকার গাজীপুরে পুলিশের গুলিতে নিহত হওয়া ব্রম্মগাছা ইউনিয়নের বারইভাগ গ্রামের জামাল সেখের ছেলে গার্মেন্ট শ্রমিক নজরুল ইসলামের বাড়িতে গিয়ে সমবেদনা ও আর্থিক সহায়তা প্রদান করেন বাচ্চু। 

এসব সমবেদনাকালে সাইদুর রহমান বাচ্চু বলেন, ছাত্র-জনতার এ গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে আমরা এ স্বাধীনতা পেয়েছি। আমরা বাংলাদেশে নতুন করে আর কোনো স্বৈরাচারকে দেখতে চাই না। বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান হবে না। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শহীদ ছাত্র-জনতার পরিবারের খোঁজখবর নিতে তাদের বাড়ি বাড়ি যাচ্ছেন বলে জানিয়ে তিনি বলেন, আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছি। শহীদ ছাত্র-জনতার পরিবারের জন্য আমরা প্রয়োজনীয় সব কিছুই করব। আমরা সর্বদা তাদের পাশে রয়েছি, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। 

এ সময় জেলা বিএনপির উপদেষ্টা আমিনুল বারী তালুকদার, যুগ্ন-সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সহ দপ্তর সম্পাদক এনামুল হক, রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক, উপজেলার ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান অন্তরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।