সকাল ৯টার মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস অদম্য ইচ্ছাশক্তির জোরেই মোহাম্মদ হোসাইন ও মঈনুদ্দীন আইনজীবী তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা

জয়পুরহাটে ৮দফা দাবিতে হিন্দু জাগরণ মঞ্চের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

গত ৫ আগস্ট থেকে উত্তরবঙ্গসহ অন্যান্য অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে খুলনায় উৎসব মন্ডলকে 
হত্যার চেষ্টা এবং চট্টগ্রামের চেরাগী মোড়ে গণেশ প্রতিমা নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের ভবন থেকে গরম জল ও ইট নিক্ষেপ করার প্রতিবাদে জয়পুরহাটে ৮ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ জয়পুরহাট জেলা শাখা। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় জয়পুরহাট জেলা শহরের জিরো পয়েন্ট পাচুর মোড় (শহিদ বিশাল চত্বরে) এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ সমাবেশে প্রভাষক গোবিন্দ কুমার বাঁশফোর এর সভাপতিত্বে বক্তব্য দেন, হিন্দু জাগরণ মঞ্চ জয়পুরহাট জেলা শাখার সমন্বয়ক সাংবাদিক চৈতন্য চ্যাটার্জী, এ্যাড. রনেশ চন্দ্র সাহা, সমাজ সেবক সুবাস চন্দ্র দাস, প্রনব চন্দ্র রায়, শিক্ষক  লিপি রানী শীল, রবিন হরিজন, কল্যান চন্দ্র মন্ডল, অন্তর বর্মন, কৌশিক চন্দ্র রায়, উৎপল চক্রবর্তি, শিক্ষার্থী সয়ন কুমার মন্ডলসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, আমরা কেন স্বাধীন নই?  সংখ্যালঘুদের সুরক্ষার জন্য আমার বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং ৮ দফা দাবি জানাচ্ছি। সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন, সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়নও বাস্তবায়ন, সংখ্যালঘুদের জন্য ১০শতাংশ সংসদীয় আসন বরাদ্দ, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করার পাশাপাশি বৌদ্ধ ও খ্রিষ্টানধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত, দেবোত্তর সম্পত্তির পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনাকক্ষ বরাদ্দ, শারদীয় দূর্গাপূজায় ৫ দিন ছুটি দিতে হবে এমন ৮ দফা দাবি জানান তারা।
আরও খবর