বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

ইসলামপুরে সংগঠনবিরোধী কাজের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার, পাল্টা অভিযোগ ছাত্রদল নেতার



জামালপুরের ইসলামপুর উপজেলায় সংগঠনবিরোধী কাজের অভিযোগে বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইউনিয়ন শাখার এক নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃত ওই নেতার নাম মো. রুবেল হোসেন। তিনি উপজেলার কুলকান্দী ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি পদে দায়িত্ব পালন করে আসছিলেন। রুবেল হোসেনের দাবি, তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ ঠিক নয়। বরং তাঁরই সঙ্গে নিজ দলের কতিপয় নেতা-কর্মী সংগঠনবিরোধী আচরণ করে আসছিলেন।


গত শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান কায়েছ এবং সদস্যসচিব মো. পাপন মিয়া স্বাক্ষরিত এক চিঠিত রুবেল হোসেনকে বহিষ্কার করা হয়। 


দলীয় প্যাডে 'বহিষ্কারাদেশ প্রদান প্রসঙ্গে' বিষয়ভিত্তিক 

ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামপুর উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুলকান্দী ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রুবেল হোসেনকে বারবার মৌখিক সতর্ক করার পরেও সে পুনরায় সংগঠন পরিপন্থী কাজে লিপ্ত থাকায় তাঁকে সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।


ইসলামপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মো. পাপন মিয়া বলেন, 'রুবেল হোসেন দলের বলিষ্ঠ কর্মী। তাঁর মতো দক্ষ ছাত্রনেতার দলের প্রয়োজন রয়েছে। তবে তাঁর বিরুদ্ধে দেশের বর্তমান পরিস্থিতিতে এলাকায় বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে সংগঠনবিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগ রয়েছে। একাধিকবার তাঁকে সর্তক করা হলেও তিনি তাঁর হীনকর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকায় তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।'


কুলকান্দী ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি পদ থেকে সদ্য সাময়িক বহিস্কৃত রুবেল হোসেন বলেন, 'আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। বরং নিজ দলের বেশকিছু নেত-কর্মী আমার সঙ্গেই সংগঠনবিরোধী কার্যকলাপ করেছেন। তাঁদের হীনকার্যকলাপে ব্যবসা করতে পারছি না। সুতরাং আমাকে প্রতিহিংসার আক্রোশে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আশা রাখি, দলের সিনিয়র নেতারা বিষয়টি খতিয়ে দেখে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আমাকে স্বপদে ফিরিয়ে নিবেন।'




আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

৪ ঘন্টা ২০ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৪ ঘন্টা ২৫ মিনিট আগে