বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু

বাঘায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

রাজশাহীর বাঘায় মোটরসাইকেল দুর্ঘটনায় আবু তালিব (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা উপজেলার মোহদিপুর এলাকার হায়াত আলীর ছেলে আরিফুল (১৮) ও জামাল আলীর ছেলে হৃদয় (১৯)। আজ ( শনিবার ) বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বাঘা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তালিবকে মৃত ঘোষণা করেন।
সে উপজেলার মিরগঞ্জ কলাবাড়িয়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে। থাকতেন ঢাকায়।

নিহত তালিবের আত্মীয় নাসির জানান, এদিন ভোটার তালিকাভুক্তির কাজে তারা তিনজন মিলে মোটরসাইকেল ( বাজাজ সিটি) নিয়ে উপজেলা নির্বাচন অফিসে গিয়েছিলো। কাজ শেষে তারা বাড়িতে ফিরছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলো তালিব। পথিমধ্যে মনিগ্রাম ইউপির আটঘরি মোড় থেকে সামান‍্য পশ্চিমে (বাঘা- চারঘাট সড়ক) অতিক্রম করার সময় একটি কুকুরের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা তিনজনই ছিটকে পড়ে যায়। পরে স্থানিয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগে কর্তব‍্যরত চিকিৎসক ডাঃ রাকিব তালিবকে মৃত ঘোষণা করেন এবং আরিফুল ও হৃদয় কে রামেক হাসপাতালে রেফার্ড করেন।
বাঘা হাসপাতালে জরুরি বিভাগে কর্তব‍্যরত চিকিৎসক ডাঃ রাকিব হাসান জানান, আহত অবস্থায় তাদের তিনজনকে নিয়ে আসলে পরীক্ষার মাধ‍্যমে তালিবকে মৃত ঘোষনা করা হয়। অপর দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তাদের মধ‍্যে আরিফুলের অবস্থা আশংকাজনক।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, দুর্ঘনায় মৃত‍্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। কারও কোন অভিযোগ না থাকলে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Tag
আরও খবর