অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

নন্দীগ্রামে বিএনপির সমাবেশে ককটেল বিস্ফোরনের ঘটনায় আ.লীগের ১১১ নেতা কর্মীর নামে মামলা : গ্রেফতার ২



নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামের ৩নং ভাটরা ইউনিয়নের পন্ডিতপুকুর হাইস্কুল মাঠে ভাটরা ইউনিয়ন বিএনপির সমাবেশ  শেষে ককটেল বিস্ফোরণের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানসহ ১১১ জনের নাম উল্লেখ করে  এবং অজ্ঞাত ২৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে উপজেলার ভাটরা ইউনিয়নের কুমিড়া পন্ডিতপুকুর স্কুল মাঠে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। সমাবেশ শেষ হওয়ার পরপরই বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য করে ২টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে দুই ছাত্রদল নেতা আহত হন। এ ঘটনায় রোরবার রাতে ভাটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  মাটিহাস গ্রামের শফিকুল ইসলাম বাদী হয়ে নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় পুলিশ রোববার অভিযান চালিয়ে  ঢাকইর  গ্রামের আব্দুল আলিমের ছেলে আরিফুল ইসলাম ও কালিকাপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মামুন কে গ্রেপ্তার করেছে। উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, আমরা খুব তারাতাড়ি আওয়ামী লীগের এই সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করছি। ৫আগস্টের পর থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতারা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। নন্দীগ্রাম থানার (ওসি) আজমগীর হোসাইন বলেন, ককটেল বিস্ফোরণ মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাঁকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও খবর

6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১ ঘন্টা ৩৮ মিনিট আগে