নান্দাইলে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষকদের সঙ্গে একাডেমিক সুপারভাইজারের মতবিনিময় শ্যামনগরে গাঁজা-ইয়াবা-ফেনসিডিল উদ্ধার ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু পীরগাছায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদ্‌যাপন মাগুরার শ্রীপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ *ক্যাম্পে স্ত্রী সন্তানকে কুপিয়ে হত্যা ঢাকায় প্রধান আসামী র‍্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার।* নোয়াখালীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর কারাদণ্ড অভয়নগরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত নোয়াখালীর আলা উদ্দিন পেল জাতীয় মৎস্য স্বর্ণপদক ২০২৬ মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক পুনর্মিলনী ও সংবর্ধনা রায়পুরে বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক পরিচালকের পরিদর্শন ‎মোংলায় নৌপরিবহন মন্ত্রীর সংবর্ধনায় বিএনপি: রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের ইঙ্গিত

জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করবে সরকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-04-2022 05:22:10 am

অস্থির বিশ্ব জ্বালানি বাজার। প্রতি মাসেই বাড়ছে দাম। ফলে ভর্তুকি দিয়ে আমদানিনির্ভর এই পণ্য বিক্রি করায় অতিরিক্ত লোকসান দুশ্চিন্তায় ফেলেছে সরকারকে। এমন পরিস্থিতিতে জ্বালানির দাম আপাতত আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে যাচ্ছে সরকার।


বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।


তিনি বলেন, আমাদের অর্থনীতি ঠিক জায়গায় আছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম অনেক বেড়ে গেছে। যেগুলো আমরা ব্যবহার করি, সেগুলোতে সরকার ভর্তুকি দিয়ে আসছে। আমরা কৃষিতে ভর্তুকি দেই, জ্বালানিতে ভর্তুকি দেই। এভাবে ভর্তুকির পরিমাণ বাড়ছে। করোনার কারণে বিশ্বব্যাপী পণ্য পরিহনের বেশ কয়েকটি অপ্রতাশিত খাতে খরচ বেড়েছে। এর বেশিরভাগই স্বাস্থ্য নিরাপত্তা সংক্রান্ত। ফলে জ্বালানি তেলের দাম ব্যাপকহারে হারে বাড়ছে।


অর্থমন্ত্রী বলেন, সারাবিশ্বে জ্বালানির দাম বাড়ার কারণেই আমাদের এখানেও বাড়ছে। এখানে আমাদের কোনো হাত নেই। বিশ্ববাজারে দাম সবসময় বাড়তি। সবসময়ই জ্বালানি তেলে ভর্তুকি দিয়ে চলতে হয়। কিন্তু ভর্তুকিতেও একটা লিমিট রয়েছে, কারণ এজন্য আলাদা বরাদ্দ থাকে। এজন্য সরকার আপাতত আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে যাচ্ছে। সরকারের উচ্চ পর্যায় থেকে শিগগিরই এই সিদ্ধান্ত আসবে। জ্বালানি বা এলএমজি আমদানিতে সরকারকে অনেক বেশি ব্যয় করতে হচ্ছে। কারণ দাম বেড়ে গেছে। এটা নিয়ে উচ্চ পর্যায়ের বেশ কয়েকটি বৈঠক হয়েছে। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, এটাই বাস্তবতা।


তিনি বলেন, তেল আমদানির এফওবি প্রাইস (জাহাজে উঠানো পর্যন্ত দাম), কিন্তু সিএনএ প্রাইস (পণ্য খালাসে করে গ্রাহক পর্যন্ত পৌঁছানোর দাম) এতো বেড়েছে কী বলবো! একদেশ থেকে আরেক দেশে জ্বাহাজ গেলে, যদি সেই জাহাজের কাউকে করোনা আক্রান্ত পাওয়া যায়, তাহলে পুরো জাহাজের সবাইকে কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করা হচ্ছে। সেটা লং টাইমের জন্য। এই যে অপ্রত্যাশিত বাড়তি খরচ, তা কভার করার জন্য কোম্পানিগুলো বেশি অর্থ চার্জ করছে।


তিনি আরও বলেন, এতেই ব্যয় অনেক বেড়ে গেছে। বিশ্ব বাজারে বাড়লে লোকাল বাজারে কী করতে হবে। আমরা কখনো বিশ্ব বাজারের চাইতে বেশি দামে জ্বালানি তেল বাজারে সরবরাহ করিনি। আমাদেরকে ভর্তুকী দিয়ে চলতে হয়। কিন্তু ভর্তুকীতেও একটা লিমিট রয়েছে, কারণ এজন্য আলাদা বরাদ্দ থাকে। কি হবে সেটা এখনও জানি না। সরকার যখন সিদ্ধান্ত নেবে, তখন জানা যাবে। এক্ষেত্রে অর্থমন্ত্রণালয়ের পরামর্শ চাইলে দেওয়া হবে। কিন্তু সেটা সময়ই বলে দেবে কী মতামত দেবো।


বিদেশি বিনিয়োগ নিয়ে এক প্রশ্নের জনাবে তিনি বলেন, দেশে সরাসরি বিদেশি বিনিয়োগের একটি সম্ভবনা তৈরি হয়েছিল। জাপানের একটি বড় বিনিয়োগও এসেছিল। এরপর করোনায় সবকিছু পিছিয়ে দিয়েছে। সৌদি থেকে বড় বিনিয়োগের একটি প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে ছিল। কিন্তু করোনায় তা আর আলোর মুখ দেখেনি। এখন বিনিয়োগ আসবে কী না- তা নির্ভর করছে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ওপর। মানুষ ফিজিক্যালি আসতে না পারলে বিনিয়োগ আসবে কী করে।

আরও খবর





6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

২১ দিন ৪ ঘন্টা ২৫ মিনিট আগে