রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই

সাগরে জলদস্যু আতঙ্কে জেলেরা

জলদস্যু আতঙ্কে সাগরে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। জলদস্যুরা হামলা চালিয়ে লুটে নিচ্ছে জাল, মাছ, নৌকাসহ সর্বস্ব। অস্ত্রের মুখে অপহরণ করে আদায় করছে মোটা অংকের মুক্তিপণ।


এদিকে, সাগরে জলদস্যু মুক্ত রাখার দাবীতে কুতুবদিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১১টায় উপজেলা চত্বরে মানববন্ধন করেন ভুক্তভোগী জেলে, বোট মালিক-শ্রমিক ও স্থানীয় ছাত্র জনতা।মানববন্ধনে উপজেলা ছাত্রনেতা এম রিদুয়ানুজ্জামান হেলালির সঞ্চালনায় জেলেদের পক্ষ হতে বক্তব্য রাখেন কাইমুল বশর কোম্পানি, জিহান মাঝি, জাহেদ, আবু সৈয়দ, আজিজ, সালাউদ্দিন, নুরুল আলম, তারেক, সাগর প্রমুখ । 


এসময় বক্তারা বলেন,সম্প্রতি কুতুবদিয়া চ্যানেলে প্রতিনিয়ত সমুদ্রগামী জেলেদের নৌকা সমূহে জলদুস্যদের নানান ধরণের হয়রানি লুটপাট ও মারধরের ঘটনা ঘটিয়েছে প্রতিনিয়ত। বৈরী আবহাওয়ার মধ্যে ও থেমে নেই ডাকাতি কার্যক্রম। প্রশাসন জলদস্যুদের বিরুদ্ধে আইনানুক ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ না করায় ডাকাতদের প্রকোপ বেড়ে যায় বলে দাবী এ মৎসজীবীদের।


মানববন্ধন শেষে মৎসজীবীদের পক্ষ থেকে ৬দফা দাবি উপস্থাপন করেন ছাত্র নেতা এম রিদুয়ানুজ্জামান হেলালি এতে বলা হয়,জলদস্যু মুক্ত সাগর গড়া।কুতুবদিয়ার তালিকাভূক্ত জলদস্যুদের উপর নজরধারী করা।অবৈধ অস্ত্র উদ্ধার ও অবৈধ অস্ত্রধারীদের আইনের আওতায় আনা।জেলেদের নিরাপত্তার জন্য কুতুবদিয়ায় আলাদা সেবা চালু করা।কুতুবদিয়া চ্যানেলে নৌবাহিনীর তৎপরতা আরো বৃদ্ধি করা।সমুদ্রগামী জেলেদের বিনামূল্যে আইনিসেবা প্রদান ও সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা।




Tag
আরও খবর






69e61e08025a1-200426063728.webp
৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা

১ দিন ১২ ঘন্টা ৩১ মিনিট আগে