৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন চিলমারীতে "অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ব্রহ্মপুত্র নদ-রক্ষায়" স্থানীয়দের শান্তিপূর্ণ মানববন্ধন নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি নোবিপ্রবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন সরকারি বিদ্যুতের তার চুরি, ব্যাপক সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫ ধামরাইয়ে গ্রামের প্রথম কুরআনের হাফেজকে সংবর্ধনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে লালপুরে খাবার বিতরণ দৌলতদিয়া যৌনপল্লীতে  আধিপত্য  বিস্তারকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাট ! ধামরাইয়ে ৬৩ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার নাঙ্গলকোটে প্রত্যয় ও ভাতড়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত ঝিনাইগাতীতে ঈদে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই সিএনজি চালককে জরিমানা

নির্বাচন কখন হবে, জানালেন প্রধান উপদেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-09-2024 04:20:17 pm

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন প্রধান উপদেষ্টা।


• বিপুল দেব রায়, ঢাকা || অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাধারণ নির্বাচনের তারিখ কখন ঘোষণা করা হবে সেটির একটি ধারণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে এমন তথ্য জানান ড. ইউনূস।


তিনি বলেছেন, যখন সবাই একটি রাজনৈতিক ঐকমত্যে পৌঁছবে এবং ভোটার তালিকা প্রস্তুত হবে তখনই নির্বাচনের তারিখ ঘোষণা হবে। এর আগে প্রয়োজনীয় সব সংস্কার করা হবে।



তিনি আইএমএফের প্রেসিডেন্টকে বলেন, অন্তর্বর্তী সরকার ছয়টি কমিশন গঠন করেছে। এসব কমিশনের কাজ হলো নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি বিরোধী ব্যবস্থা এবং সংবিধানের প্রয়োজনীয় সংস্কারগুলো খুঁজে বের করা এবং সেগুলো সরকারকে অবহিত করা।


ড. ইউনূস আরও জানান, এই কমিশনের দেওয়া প্রস্তাব সম্পর্কে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। এরপর যখন সবাই সংস্কারগুলো নিয়ে ঐকমত্যে পৌঁছবে এবং ভোটার তালিকা চূড়ান্ত হয়ে যাবে তখনই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। 


আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রেসিডেন্ট এসব সংস্কারের প্রতি সমর্থন জানিয়েছেন এবং ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ সরকারকে দেওয়া আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করতে পারেন তারা।


তিনি প্রফেসর ইউনূসকে জানান, ইতিমধ্যে ঢাকায় তাদের একটি দল গেছে এবং দলটি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এরপর তাদের পর্যবেক্ষণ নিয়ে আগামী মাসে আইএমএফের পরিচালনা পর্ষদ বৈঠকে বসবে।


জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন প্রধান উপদেষ্টা। তিনি সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন।

আরও খবর




6a14792b65dbc-250526103035.webp
সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার

৫ দিন ১৫ ঘন্টা ৩২ মিনিট আগে