ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ডেঙ্গুতে মারা গেলেন এস এ কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম মোস্তফা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সুনামধন্য সর্ববৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা ইন্তেকাল করেছেন। ২৮ সেপ্টেম্বর (শনিবার) বিকেল সাড়ে ৩টায় ঢাকায় স্কয়ার হসপিটালস লিমিটেড নামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি রাজশাহীর বাঘমারা উপজেলার সাদুরিয়া (তাহেরপুর) গ্রামের মৃত সামাদের ছেলে।


জানাগেছে, তিনি দীর্ঘদিন হার্টের সমস্যা ও ডায়াবেটিকসসহ নানান রোগে আক্রান্ত ছিলেন। তবে তিনি গত ২৫ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আজ সকালে চিকিৎসা শেষে বাড়ি ফেরার কথা থাকলেও, বিকেলে পরিবার, পরিজন সহ অসংখ্য শিক্ষার্থী ও সহকর্মীদের কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।


পরিবার ও আত্নীয় স্বজন সূত্রে জানা গেছে, তার গ্রামের বাড়ি রাজশাহীর বাঘমারা উপজেলার সাদুরিয়া (তাহেরপুর) গ্রামে। তবে চাকুরীজনিত কারণে ক্ষেতলালে বসবাস করতেন। থানার উত্তর পাশে তার নিজ বসতবাড়ি রয়েছে। তবে গত ২ বছর ধরে তিনি একমাত্র ছেলের সাথে ঢাকার মহাখালী এলাকায় থাকতেন। ক্ষেতলালের বাসায় তার স্ত্রী বসবাস করতেন। স্বামীর অসুস্থতার খবর পেয়ে গত শুক্রবার তিনি ঢাকায় যান।


পরিবার আরো জানায়, তার প্রথম জানাজা নামাজ আগামীকাল সকাল সাড়ে আটটার সময় ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। পরে তার গ্রামের বাড়ি রাজশাহী জেলার বাগমারা উপজেলার সাদুরিয়া (তাহেরপুর) গ্রামে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর।


কলেজ সূত্রে জানা গেছে, তিনি ১৯৮৫ সালে সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজে ইংরেজি প্রভাষক হিসেবে যোগদান করেন। চাকুরীকালে বেশ কয়েকবার ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বও পালন করেন। অবশেষে চাকুরী জীবনের ৩১ বছর পার করে ২০১৬ সালে তিনি অবসর গ্রহণ করেন।


তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইদ্রিস আলী।

Tag
আরও খবর