যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

বড়লেখায় অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ওসি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বড়লেখা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাইয়ূম। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত আটটায় ওসির কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে সাংবাদিকরা ওসির কাছে উপজেলায় মাদক, জুয়া, চোরাচালান , কিশোর গ্যাং, ইভটিজিংসহ নানা সমস্যার বিষয় তুলে ধরে তা সমাধানের পরামর্শ দেন।

এসব সমস্যার কথা শুনে তা নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে ওসি মো. আব্দুল কাইয়ূম বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ নির্মূল করা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এজন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। আমি আশা করি, আপনারা সবসময় পুলিশের পাশে থাকবেন। পুলিশকে সহযোগিতা করবেন। আপনাদেরও কোনো তথ্য বা  সহযোগিতার প্রয়োজন হলে আমাদের জানাবেন। আমরা আপনাদের সহযোগিতা করবো। অপরাধ নির্মূলে আমরা এক হয়ে কাজ করবো। তিনি সবাইকে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের আহ্বান জানান। এসময় সবধরনের অপরাধ নির্মূলে সাংবাদিকরা পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দেন।

বড়লেখা থানার এসআই জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন বড়লেখা প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব,  সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, বড়লেখা প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান ও ইকবাল হোসেন স্বপন, সাংগঠিনক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, যুগ্ম সম্পাদক হাসান শামীম ও জালাল আহমদ, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, প্রচার সম্পাদক তপন কুমার দাস, দপ্তর সম্পাদক এ.জে লাভলু, প্রেসক্লাব সদস্য মস্তফা উদ্দিন, তাহমীদ ইশাদ রিপন। 

আরও খবর