রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই

কুতুবদিয়ায় মাঠে মাঠে হাসছে সোনালী ধান, উৎফুল্ল কৃষক

মো.আজিজুলহক আজিজ,কুতুবদিয়া

কক্সবাজারের কুতুবদিয়ায় মাঠে মাঠে সোনালি ফসল।  হাসি ফুটেছে চাষিদের মুখেও। কোথাও পাকা ধান কাটা শুরু হয়েছে। কোথাও আবার ধানে সোনালি আভা এসেছে। মাঠে  মাঠে সোনালী ধানের ঢেউ। তবে এ পরিবর্তন রাতারাতি নয়, বরং কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে  ফলানো ফসল।

সরজমিনে দেখা যায়,উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের বায়ু বিদ্যুৎ এলাকায় নয়নাভিরাম দৃষ্টিনন্দন সোনালী ধানেরর মাঠ।  শীতের সময়ে এখানে ভিন্ন রূপের দেখা মিলে, প্রকৃতির ছয়টি ঋতু যেন অপূর্ব ছয় রুপসী হয়ে ধরা দেয় এই ক্ষেতের বুকে। এই মাঠে ডিসেম্বরের শেষের দিকে কুতুবদিয়ায়  ঘুরতে আসা পর্যটকদের তরমুজ খাওয়ার হিড়িক পড়ে।

এদিকে,অনেক মাঠের ধান পেকে গেছে। কোথাও কোথাও মাঠ থেকে কেটে নেওয়া হয়েছে ধান। কোনো কোনো ক্ষেতে রয়েছে আধা পাকা ধান। এক থেকে দেড় সপ্তাহের মধ্যে সেসব ধান পাকবে। এসব ক্ষেতে পানি থাকায় ধান চারা রোপণের বিষয়টি অনিশ্চিত ছিল। যা পানি কমানোর পর চারা রোপণে দেরি হওয়ায় ধান পাকতে সময় লাগছে।

এবিষয়ে উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা মো. র‌ফিকুল ইসলাম ব‌লেন, চল‌তি আউশ মৌসু‌মে ১ হাজার ৭৯০ হেক্টর জ‌মি‌তে আউশ চাষ হ‌য়ে‌ছে। ফলন ভাল হ‌য়ে‌ছে।

Tag
আরও খবর