আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

কানপুর টেস্টে মুমিনুলের দুর্দান্ত সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-09-2024 06:45:31 am

কানপুর টেস্টে টানা দুই দিন পর মাঠে নামার সুযোগ পেয়েছে বাংলাদেশ। কিন্তু প্রথম সেশনে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা। সাকিব-লিটনদের ব্যর্থতার দিনে আলো ছড়িয়েছেন মুমিনুল। দুর্দান্ত ব্যাট করে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।


প্রথম সেশনে ৩১ ওভার ব্যাট করে ৯৮ রান তুলেছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৬ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২০৫ রান। মুমিনুল হক ১০২ রান এবং মিরাজ ৬ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে গেছে।


সোমবার (৩০ সেপ্টেম্বর) ৫ রান যোগ করতেই সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম। ১১ রান করে বুমরাহর বলে বোল্ড আউট হন এই ডানহাতি ব্যাটার। কিন্তু একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন মুমিনুল হক। ইনিংস বড় করতে পারেননি লিটন।


মোহাম্মদ সিরাজকে মিড অফের ওপর দিয়ে উড়িয়ে মারে লিটন। কিন্তু এক হাত দিয়ে দুর্দান্তভাবে বল তালুবদ্ধ করেন রোহিত শর্মা। বিদেশের মাটিতে শেষ টেস্ট খেলতে সাকিবও ব্যর্থ হয়ে ফেরেন। মাত্র ৯ রান করেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। এতে দলীয় ১৭০ রানে ৬ উইকেট হারায় টাইগাররা।


তবে সপ্তম উইকেটে মুমিনুলকে সঙ্গ দেন মিরাজ। দুজনের ব্যাটে ভর করে ২০০ রানের কোটা পার করে টাইগাররা। সেই সঙ্গে টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি তুলে নেন মুমিনুল।


এর আগে প্রথম দিনে ৩৫ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৭ রান। মুমিনুল হক ৪০ রান এবং ৬ রানে অপরাজিত রয়েছেন মুশফিক। এখান থেকে চতুর্থ দিনের খেলা শুরু করেছে বাংলাদেশ।

Tag
আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৫ দিন ১১ ঘন্টা ৫৭ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৮ দিন ১৯ ঘন্টা ২ মিনিট আগে