সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উখিয়ার কোটবাজারে এলিট ডেন্টাল কেয়ারের যাত্রা শুরু

আধুনিক দন্ত চিকিৎসার প্রতিশ্রুতি নিয়ে উখিয়া উপজেলার কোটবাজারের দক্ষিণ স্টেশনে ঝাউতলা রোডে শারমিন টাওয়ারের নিচ তলায় "এলিট ডেন্টাল কেয়ার" যাত্রা শুরু করেছে।


গত শুক্রবার ২৭শে সেপ্টেম্বর সকালে খতমে কুরআন ও বিকাল ৫টায় ফিতা কাটার মধ্য দিয়ে এলিট ডেন্টাল কেয়ারের শুভ উদ্বোধন ঘোষণা করেন ডেন্টাল সার্জনের বাবা-মা এবং তার স্কুল জীবনের বন্ধু তরুণ রাজনীতিবিদ রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাদমান জামী চৌধুরী।


এলিট ডেন্টাল কেয়ারের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডাঃ মহিবুর রহমান তাহিদ জানান, "প্রতিটা ডেন্টাল সার্জন বা ডেন্টিস্ট এর স্বপ্ন থাকে একটা আধুনিক ও উন্নতমানের ডেন্টাল চেম্বার দিয়ে মানুুষের মাঝে মান সম্পন্ন চিকিৎসা সেবা প্রদান করা। আমি সেই স্বপ্ন থেকে ধীরে ধীরে নিজের মত করে এই চেম্বারটাকে সাজিয়েছি। যেখানে সকল প্রকার আধুনিক যন্ত্রপাতি সংযুক্ত করা হয়েছে।


তিনি জানান মহান আল্লাহর রহমত ও তার বড় ভাই আবদুল আওয়াল মাসুদ যিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন তার দীর্ঘ প্রচেষ্টার কারণে আজকে তার এই অবস্থান। তিনি আরও জানান তার মা-বাবা, ভাই-বোন, শিক্ষক- শিক্ষিকা, বন্ধু-বান্ধব, সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি তিনি আজীবন চিরকৃতজ্ঞ।


পরিবারের পাঁচ ভাই ও তিন বোনের সবার ছোট তিনি। মেজো ভাই ব্যাংকার, সেজো ভাই চট্টগ্রাম জজ কোর্টের এডভোকেট, চতুর্থ ভাই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিবিএইচএফ এর হেলথ এর কোর্ডিনেটর হিসেবে কর্মরত আছেন।


ডা: মহিবুর রহমান তাহিদ শিক্ষা জীবন শুরু করেন উখিয়া কেজি স্কুল, চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী সমাপ্ত করেন উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়। উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও চট্টগ্রাম সরকারী সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সমাপ্ত করেন। ঢাকার উত্তরাতে অবস্থিত আপডেট ডেন্টাল কলেজ থেকে ব্যাচেলার অব ডেন্টাল সার্জারীতে (বি.ডি.এস) সমাপ্ত করেন৷ পরবর্তীতে ঢাকা ডেন্টাল কলেজ থেকে ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী ও কনজারভেটিভ ডেন্টিস্টিতে পি.জি.টি সমাপ্ত করেন। বর্তমানে তিনি একটা ইন্টারন্যাশনাল এনজিও হোপ '৮৭ এর ডেন্টাল সার্জন এন্ড ফ্যাসিলিটি ইনচার্জ হিসেবে কক্সবাজারের উখিয়া ক্যাম্প১২-তে কর্মরত আছেন।


এলিট ডেন্টাল কেয়ারে রয়েছে দাঁতের ডিজিটাল এক্সরে (আরভিজি), ক্লাস বি অটোক্লেভ স্টেরিলাইজার যেটার মাধ্যমে উচ্চতাপ ও উচ্চচাপের সংমিশ্রণ ব্যবহার করে শতভাগ ডেন্টাল সরঞ্জামকে জীবাণুমুক্তকরন করা হয়। স্কেলিং, দাঁতের যাবতীয় কসমেটিক রেস্টোরেশন, রুট ক্যানেল ট্রিটমেন্ট, ক্রাউন, ডেন্টাল ব্রীজ, দাঁত তোলা ( নরমাল ও সার্জিক্যাল), দাঁত শিরশির করা, মাড়ি থেকে রক্ত পড়া ও মুখের দুগন্ধ রোগের চিকিৎসা, মুখে বিভিন্ন আলসার ও ঘা এর চিকিৎসা, কৃত্রিম দাঁত লাগানো, ইমপ্ল্যান্ট, শিশুর দাঁতের সকল চিকিৎসা, টুথ হোয়াইটেনিং, আকাঁ বাকাঁ ফাঁকা দাঁতের বিশেষায়িত চিকিৎসা, দাঁত ও মুখের যাবতীয় অপারেশন।


ডা. তাহিদ সকলের কাছে দোয়া চেয়েছেন যেন তিনি সকলের মাঝে মানসম্পন্ন চিকিৎসা সেবা প্রদান করতে পারেন।

Tag
আরও খবর