সকাল ৯টার মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস অদম্য ইচ্ছাশক্তির জোরেই মোহাম্মদ হোসাইন ও মঈনুদ্দীন আইনজীবী তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা

জয়পুরহাটে জাল নোট ছাপানো বিভিন্ন সরঞ্জামাদিসহ গ্রেফতার-২

জয়পুরহাট সদর থানাধীন বর্মণপাড়া এলাকা থেকে জাল নোট- ৩৫,৯০০/-, নগদ টাকা- ২৯০০/- ও জাল নোট ছাপানো বিভিন্ন সরঞ্জামাদিসহ জাল নোট ছাপানো চক্রের মূলহোতা ও সক্রিয় সদস্যসহ দু'জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল  সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে অভিযান পরিচালনা করে জাল নোট তৈরী সিন্ডিকেটের মূলহোতা আরাফাত ও সক্রিয় সহযোগী সদস্য আহসান কে জাল নোট তৈরীর সময় জয়পুরহাট সদর থানাধীন বর্মণপাড়া এলাকা থেকে হাতেনাতে আটক করে। নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে আসামীদেরকে তল্লাশী করলে তাদের নিকট রক্ষিত জাল নোট-৩৫,৯০০/-,  নগদ টাকা-২,৯০০/- এবং জাল নোট তৈরীর প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জামদি উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আরাফাত জাল নোট তৈরী ও বিপণনকারী সিন্ডিকেটের মূলহোতা ও আহসান একজন সক্রিয় সহযোগী সদস্য হিসেবে হিসেবে কাজ করত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আরাফাত ও আহসান উভয়েই দীর্ঘ দিন ধরে জাল নোট তৈরী ও বিপণন ব্যবসার সাথে জড়িত। তারা আসন্ন শারদীয় দূর্গা পূঁজা উপলক্ষ্যে জাল নোট তৈরী করে আসল টাকার বান্ডিলের মধ্যে কৌশলে ঢুকিয়ে  আসল টাকা হিসেবে চালিয়ে দিত বলে প্রকাশ্যে স্বীকার করে। এছাড়াও তারা বিভিন্ন বিপণী বিতানে এসব জাল নোট বিপণন করত বলে জানা যায়। অভিযুক্ত আসামীদ্বয় দীর্ঘদিন যাবত জাল নোট তেরী করতঃ জয়পুরহাট সদর ও আশেপাশের এলাকায় জাল নোট সিন্ডিকেটের মাধ্যমে বিতরণ করে আসছিল। 

এ সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে গ্রেফতারকৃতদের যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও খবর