ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

আন্তর্জাতিক কফি দিবস: কক্সবাজারের সেরা ৫ কফি শপ

কফি খায় না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। ক্যাম্পাস কিংবা বাসায়, দামি রেস্টুরেন্ট অথবা গুমোট বাঁধা চার দেওয়ালের রেস্তোরা, একটু রিফ্রেশমেন্টের জন্য কারও কারও কাছে কফি হয়ে উঠে একলা থাকার সঙ্গী! প্রিয় কোন লেখকের উপন্যাস বা কবিতা পড়তে পড়তে হঠাৎ করে এক চুমুক কফি যেনো জাগিয়ে তোলে ভেতরের সত্ত্বটাকে।


আজ ১ অক্টোবর বিশ্ব কফি দিবস। প্রতি বছর পহেলা অক্টোবর কফি দিবস পালন করা হয়। ২০১৫ সাল থেকে আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে আসছে এই দিবস। বিশ্ব কফি দিবস উপলক্ষে কক্সবাজারের সেরা ৫টি কফি সপের বিস্তারিত তথ্য তুলে ধরা হলো:


সল্ট-সুগার:


কক্সবাজার শহরের কলাতলী সড়কের নিরিবিলি অর্কিডে অবস্থিত দুইটা কফি শপ Sugar Boulangerie & Patisserie এবং Bistro & Cafe... এই দুইটি কপি শপ একই মালিকের কিন্তু স্বাদ এবং কফিতে রয়েছে ভিন্নতা। অনেক বিদেশি, পর্যটক এবং স্থানীয় কফি লাভারদের কাছে এই শপ খুবই জনপ্রিয়। 


allegro art cafe & gallery:


কক্সবাজার শহরের জনপ্রিয় একটি কফি শপ যেটির তথ্য অনেকেই জানেন না এবং লোকেশন একটু ভেতরে এটি হলো allegro art cafe & gallery... এই শপে অনেকগুলো আর্ট যেমন রয়েছে, তেমনই রয়েছে ভালো মানের কফি। সবধরনের কফি পাওয়া যায় এই শপে। বিশেষ করে কক্সবাজারে বসবাসরত বিদেশিদের কাছে এই শপ খুবই পরিচিত। কক্সবাজার শহরের কলাতলী রোডে লং বিচ হোটেলের বিপরীতে এই শপের দেখা পাওয়া যাবে।  


মারমেইড কফি:


কক্সবাজারের জনপ্রিয় মারমেইড ইকো-ট্যুরিজম লিমিটেড কোম্পানির ৫ টি কফি শপ রয়েছে। সবগুলো কফি শপের মান খুবই উন্নতমানের। ঢাকা থেকে নিয়ে আসা কফি বিন এবং অভিজ্ঞ বারিস্তা দ্বারা সকল শপে কফি বানানো হয়। মারমেইড কফি শপের লোকেশন: ১. সৈকতের সুগন্ধা পয়েন্টে মারমেইড ক্যাফে চিল এ্যান্ড গ্রিল, ২. মেরিন ড্রাইভের হিমছড়ি ব্লকে মারমেইড ক্যাফে মেরিন ড্রাইভ, ৩. পেঁচারদ্বীপে মারমেইড বিচ রিসোর্ট এবং ৫. ২ কিলোমিটার দূরে রেজুখালের পাশে মারমেইড ইকো রিসোর্ট। 


Sweetopia Café & Eatery:


কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণি পয়েন্টে প্রবেশ করার আগেই দেখা মিলবে Sweetopia Café & Eatery.. শহরে এই শপ নতুন হলে সুনাম আছে অনেক। এই শপে কফি শপের বাহ্যিক ডিজিইন ছবির মতো সুন্দর। 


8 Days a Week:


সৈকতের লাবণী পয়েন্টের মোটেল লাবণী সামনে এই শপের অবস্থান। ভালো কফির সাথে সাথে তাদের পরিবেশনা খুবই সুন্দর। এ শপে অনেকেই ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে কফি পান করে। এই শপটিও শহরের খুবই জনপ্রিয়। 


এছাড়া বাংলাদেশের অন্যতম কফি ব্রান্ড নর্থ এ্যান্ডের কক্সবাজার শহরের বাইরে উখিয়া স্টেশনে রয়েছে একটি আউটলেট রয়েছে। কলাতলী সৈকতে হোটেল রামাদার এরাবিয়ান, লাবণী মোড়ের হোটেল স্বপ্নিল সিন্দুর মুভ অন ক্যাপে, বাহারছড়ায় লা রোসা অনেক জনপ্রিয়।

Tag
আরও খবর