নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের উদ্যোগে ইন্টার-ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 02-10-2024 07:09:30 am

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব (ইউসেক) কর্তৃক আয়োজিত ইন্টার-ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল ম্যাচ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। 

জমকালো আয়োজনের মাধ্যমে গত ১৭ সেপ্টেম্বর ২০২৪, টুর্নামেন্টটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। উক্ত টুর্নামেন্টে সকল বিভাগ থেকে মোট ষোলটি টিম অংশগ্রহণ করে। গ্রুপ পর্বের মোট ২৪ টি ম্যাচ শেষে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। সেমিফাইনালে ইংরেজি বিভাগ সিএসই বিভাগকে ১-০ গোলে এবং বিজনেস স্টাডিজ বিভাগ ফার্মেসি বিভাগকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল খেলার গৌরব অর্জন করে।

ফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই এর মাধ্যমে বিজনেস স্টাডিজ বিভাগকে ২-১ গোলে হারিয়ে শিরোপা অর্জন করেন ইংরেজি বিভাগ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য। 

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আল-আমিন (ইংরেজি বিভাগ), সেরা গোলদাতা সোয়েব (সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ), সর্বোচ্চ গোলদাতা আবতাহি (বিজনেস স্টাডিজ বিভাগ), সেরা গোলকিপার সামিত (বিজনেস স্টাডিজ বিভাগ) এবং ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রূপক (ইংরেজি বিভাগ)। এ সময় মাননীয় উপাচার্য একটি প্রতিযোগীতাপূর্ণ টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন জনাব সৈয়দা আফসানা ফেরদৌসী, বিজনেস অনুষদের ডিন, ড. ফারুক হোসেন,  প্রক্টর জনাব মোঃ তারিকুল ইসলাম, বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মেহেদী হাসান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান জনাব নাঈমা আফরিন, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ মোফাজ্জল হোসেন, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) জনাব শুভ দাস, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক মো. মহিউদ্দিন আহমেদ, সহকারি অধ্যাপক মাকসুদা হক, সহকারি অধ্যাপক সারাবান তহুরা, প্রভাষক হোসনে আরা বেগম। 

টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক দীপা সরকার, প্রভাষক সুব্রত রায় এবং প্রভাষক নাফিসা আনজুম রিমি। 

এছাড়াও ইউসেক এর প্রেসিডেন্ট সাকিব সিকদার এবং কো-অর্ডিনেটর মো. শাকিলৎসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ফাইনাল ম্যাচ এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান উপভোগ করেন।

আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২১ ঘন্টা ২৩ মিনিট আগে