মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

বেরোবিতে 'মোবাইল জার্নালিজম' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 02-10-2024 02:12:26 pm

সমাপনী ব্যক্তব্য দিচ্ছেন অধ্যাপক তাবিউর রহমান প্রধান।


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে 'মোবাইল জার্নালিজম ও সামাজিক যোগাযোগ মাধ্যম' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। 


গত  বুধবার (২ অক্টোবর) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ক্লাসরুমে  এই সেমিনারের আয়োজন করা হয়। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান জনাব তাবিউর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিডিয়া ও কমিউনিকেশন বিভাগের অধ্যাপক ড. কাবিল খান জামিল। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মো: রকিব আহমেদ। 


ড. কাবিল খান জামিল বলেন, "বর্তমানে সংবাদের সংজ্ঞায়ন করা হয় 'নিউজ ইজ মোবাইল, নিউজ ইজ সোশ্যাল মিডিয়া' হিসেবে। আধুনিক সাংবাদিকতা করার ক্ষেত্রে মোবাইল ফোনের অবদান অপরিহার্য। মোবাইল সাংবাদিকতা মূল ধারার সাংবাদিকতার গতিপ্রকৃতি বদলে দিয়েছে। সময়ের সঙ্গে তাল মেলাতে তাও শিক্ষার্থীদের মোবাইল ফোনে প্রয়োজনীয় কয়েকটি অ্যাপ ইনস্টল এবং আনুষঙ্গিক উপকরণ ব্যবহারের দক্ষতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন তিনি।"


এসময় আরও উপস্থিত ছিলেন বেরোবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক জনাব সরোয়ার আহমেদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো: রহমতুল্লাহ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক শোয়েবুর রহমান শোয়েব। 

আরও খবর