আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই

পীরগাছায় জমিজমার বিরোধের জের ধরে বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

পুড়ে যাওয়া বাড়ি

রংপুরের পীরগাছায় তাম্বুলপুর ইউনিয়নের তাম্বুলপুর গ্রামে জমিজমার বিরোধের জের ধরে বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আগুন দেওয়ার ফলে ঘরে থাকা জিনিসপত্র সহ প্রায় ৭লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে ওই গ্রামের দমশের আলীর ছেলে আশাদ আলীর বসতবাড়িতে। মঙ্গলবার এ বিষয়ে আশাদ আলীর ছোট ভাই আফছার আলী ৪জনের নাম উল্লেখ করে পীরগাছা থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারভূক্ত অভিযুক্তরা হলেন-ওই গ্রামের আনছার আলীর ছেলে ইসরাফিল মিয়া, আনছার আলীর স্ত্রী রেজিয়া বেগম, লাল মিয়ার স্ত্রী রাবেয়া বেগম ও মন্টু মিয়ার স্ত্রী রাশেদা বেগম।

এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তদের সাথে প্রায় ১২বছর ধরে পুড়ে যাওয়া বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে সোমবার রাত অনুমান ৩টার দিকে অভিযুক্তরা কেরোসিন ঢেলে তিনটি বসত ঘরে আগুন জ্বালিয়ে দেয়, এমন সময় আশাদ আলী বাড়ির বাইরে গেলে তিনি তাদের দেখতে পান বলে এজাহারে উল্লেখ করেন। 

এরপর আশাদ আলী ও তার স্ত্রীর চিৎকারে তার ছোট ভাই আফছার আলীসহ আশপাশের অনেক লোক এগিয়ে আসে। প্রত্যক্ষদশীরা জাতীয় সেবা ৯৯৯ এ ফোন দিলে পীরগাছা ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে তিনটি বসত ঘর সহ ঘরে থাকা আসবাবপত্র ও আশাদ আলীর বিদেশ যাওয়ার নগদ ৫লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে যায়। 

আশাদ আলী জানান, আমার বসতবাড়ির জমি নিয়ে প্রতিবেশিরা ক্ষিপ্ত হয়ে আগুন লাগিয়েছে। আমি এখন নিঃস্ব হয়ে গেলাম। আমার বিদেশ যাওয়ার সব টাকা পুড়ে ছাই হয়ে গেছে। আমি এর বিচার চাই। 

অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব না হলে ওই বাড়ির সদস্য মোসলেমা বেগম বলেন, কিভাবে আগুন লেগেছে আমি জানিনা। সবার চিৎকারে আমি আগুন লাগার বিষয়টি জানতে পারি।  

পীরগাছা থানার এসআই একরামুল হক জানান, বিষয়টি সম্পর্কে একটি এজাহার পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।    


আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ১ ঘন্টা ১ মিনিট আগে