ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

গাড়ির হেলপার থেকে কোটিপতি ইয়াবা সম্রাট সি-লাইন বাদশা গ্রেপ্তার

উখিয়া-টেকনাফের সাবেক এমপি ইয়াবা সম্রাট আব্দুর রহমান বদির অন্যতম সহযোগী, ভূমিখেকো ও পরিবহন খাতের কুখ্যাত চাঁদাবাজ নুর মোহাম্মদ বাদশা (৪২) প্রকাশ সি-লাইন বাদশা অবশেষে গ্রেপ্তার হয়েছেন।


বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার সিকদার বিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব-১৫।


উখিয়া সদর রাজাপালং ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ বাদশা। তিনি সিকদার বিল এলাকার সৈয়দ নুরের ছেলে।


আব্দুর রহমান বদি গ্রেপ্তার হয়ে এখন কারাগারে রয়েছেন। এই বিতর্কিত সাবেক সাংসদের গ্রেপ্তারের পর একের পর এক ধরা পড়তে তাকে তার সহযোগীরাও।


সেই দীর্ঘ তালিকায় যোগ হলো উখিয়ার শীর্ষ চাঁদাবাজ নুর মোহাম্মদ বাদশা।


র‍্যাব জানিয়েছে, বিগত সরকারের আমলে কক্সবাজারের উখিয়া-টেকনাফ (০৪) আসনের গ্রেফতারকৃত সাবেক এমপি ইয়াবা সম্রাট আব্দুর রহমান বদির অন্যতম সহযোগী হয়ে ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক ভূমি দখল, কক্সবাজারের পরিবহন সেক্টরে সিন্ডিকেট করে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানাবিধ অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিল বাদশা। জীপ মালিক সমিতি গঠন করে সমস্ত ডাম্পার গাড়ি থেকে প্রতি মাসে নিয়মিত মাসিক চাঁদা আদায় করতেন।


এছাড়াও উখিয়া-কক্সবাজারগামী সড়কের সি-লাইন নামক বাস সমিতি গঠন করে উক্ত লাইনের বাসগুলো থেকে দৈনিক হারে চাঁদা আদায় করতেন। তার এই অপকর্মের সংবাদ স্থানীয় গণমাধ্যমে প্রকাশের কারণে বিভিন্ন সাংবাদিককে প্রাণনাশের হুমকিসহ ব্যাপক হয়রানি করতেন।


গত ৫ আগষ্ট সরকার পতনের এক দফা দাবিতে কক্সবাজার সদরে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা-সংক্রান্তে তার বিরুদ্ধে কক্সবাজারের উখিয়া থানায় ৫টি মামলা দায়ের করা হয় ।


র‍্যাব জানায়, আটকের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়

Tag
আরও খবর